মতবিনিময় সভাঃ ১০ ফেব্রুয়ারি ২০১৬
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ আলীনগর বিশেষ ক্যাম্প ০৯ ফেব্রুয়ারি ২০১৬ সময় ১৬৩০ ঘটিকায় আলীনগর তিন রাস্তার মোড়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। সীমান্ত এলাকায় গরু ছাগল না চরানো।
খ। অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিহত করা।
গ। মাদকদ্রব্য পাচার রোধ।
প্রতিপক্ষের সাথে সৌজন্যমূলক সাক্ষাতকার প্রতিবেদনঃ ১০ ফেব্রুয়ারি ২০১৬
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মহিষকুন্ডি কোম্পানী ০৯ ফেব্রুয়ারি ২০১৬ সময় ১০১০ ঘটিকায় বিপি নং-১৫২/৬-এস এর নিকট বিজিবি এর আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের মেঘনা ক্যাম্পের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় । উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। নারী ও শিশু পাচার রোধ।
খ। মাদকদ্রব্য পাচার রোধ।
গ। অবৈধভাবে সীমান্ত পারাপার বোধ।
সিজার প্রতিবেদন: ১০ ফেব্রুয়ারি ২০১৬
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ০৯ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা হতে ১০ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শেওড়াতলা বিওপি ০৯ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ২৩৪০ ঘটিকায় শেওড়াতলা মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ০৯ টি ভারতীয় এমআরএফ টায়ার ও টিউব আটক করে, যার সিজার মূল্য ৯,০০০/- টাকা।
২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ আলীনগর বিশেষ ক্যাম্প ১০ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০৪৩০ ঘটিকায় গোয়ালবাড়ী নামক স্থানে অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেন্সিডিল আটক করে, যার সিজার মূল্য ১৮,০০০/- টাকা।
২। সর্বমোট সিজার মূল্য = ২৭,০০০/-
করিডোর প্রতিবেদন: ১০ ফেব্রুয়ারি ২০১৬
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে ০৯ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা হতে ১০ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত টাকার রাজস্ব আদায় হয়ঃ
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপি ১০ টি গরু মহিষকুন্ডি করিডোরের মাধ্যমে করিডোর করে, যার রাজস্ব মূল্য ৫,০০০/- টাকা।