Pages

Friday, February 12, 2016

মতবিনিময় সভাঃ ১২ ফেব্রুয়ারি ২০১৬

১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ তেঁতুলবাড়ী বিওপি ১১ ফেব্রুয়ারি ২০১৬ সময় ১৬০০ ঘটিকায় খাসমহল চৌরাস্তার মোড় নামক স্থানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ

­    

ক।     অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিহত করা।

খ।     মাদকদ্রব্য পাচার রোধ।

গ।     নারী ও শিশু পাচার রোধ।

 

প্রতিপক্ষের সাথে সৌজন্যমূলক সাক্ষাতকার প্রতিবেদনঃ ১২ ফেব্রুয়ারি ২০১৬

১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ঝাঁ ঝাঁ বিওপি ১১ ফেব্রুয়ারি ২০১৬ সময় ১০০০ ঘটিকায় বিপি নং-১২১/১-এস এর নিকট বিজিবি এর আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ১৫ বিএসএফ ব্যাটালিয়নের লালবাজার ক্যাম্পের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় । উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ

 

ক।   নারী ও শিশু পাচার রোধ।

খ।   মাদকদ্রব্য পাচার রোধ।

গ।   অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ

ঘ।   চোরাচারান প্রতিরোধ।

ঙ।   কাটা তারের বেড়া কর্তন না করা

 

২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রংমহল বিওপি ১১ ফেব্রুয়ারি ২০১৬ সময় ১০০০ ঘটিকায় বিপি নং-১৩৬ এর নিকট বিজিবি এর আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ৩৯ বিএসএফ ব্যাটালিয়নের দিঘলকান্দি ক্যাম্পের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় । উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ

 

ক।   নারী ও শিশু পাচার রোধ।

খ।   মাদকদ্রব্য পাচার রোধ।

গ।   অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ।

 

৩। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপি ১১ ফেব্রুয়ারি ২০১৬ সময় ১৭৫০ ঘটিকায় বিপি নং-৮৪/৭-এস এর নিকট বিজিবি এর আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের দয়রামপুর ক্যাম্পের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় । উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ

 

ক।   নারী ও শিশু পাচার রোধ।

খ।   মাদকদ্রব্য পাচার রোধ।

গ।   অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ।

ঘ।   অবৈধভাবে সীমান্ত এলাকার জমির ফসল নষ্ট না করা।

 

সিজার প্রতিবেদন: ১২ ফেব্রুয়ারি ২০১৬

 

৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১১ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা হতে ১২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:

 

১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বিলগাথুয়া বিওপি ১১ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ১৮৪৫ ঘটিকায় ময়রামপুর মাথাভাঙ্গা নদীর পাড় নামক স্থানে অভিযান চালিয়ে ৩৪ বোতল ফেন্সিডিল আটক করে, যার সিজার মূল্য ১৩,৬০০/- টাকা।

 

অত্র ব্যাটালিয়নের ঠোটারপাড়া বিওপি ১১ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ১৮৫৫ ঘটিকায় ঠোটারপাড়া দক্ষিণ মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ১৪০ বোতল ফেন্সিডিল আটক করে, যার সিজার মূল্য ৫৬,০০০/- টাকা।

 

অত্র ব্যাটালিয়নের উদয়নগর পোষ্ট ১১ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ১৯৪৫ ঘটিকায় ডিগ্রীর চর নামক স্থানে অভিযান চালিয়ে ৩০ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ৪৫,০০০/- টাকা।

 

অত্র ব্যাটালিয়নের ধর্মদাহ বিওপি ১২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০৪৩০ ঘটিকায় পশ্চিম ধর্মদাহ মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ২০ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ৩০,০০০/- টাকা।

 

অত্র ব্যাটালিয়নের রামকৃষ্ণপুর বিওপি ১২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০৩৩০ ঘটিকায় ছাইডোবা মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ৩০ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ৪৫,০০০/- টাকা।

 

সর্বমোট সিজার মূল্য = ১,৮৯,৬০০ /-

 

করিডোর প্রতিবেদন: ১২ ফেব্রুয়ারি ২০১৬

 

৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে ১১ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা হতে ১২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত টাকার রাজস্ব আদায় হয়ঃ

১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপি ১৪ টি গরু এবং ০৬ টি মহিষ এবং ধর্মদাহ বিওপি ০১ টি গরু সর্বমোট ১৫টি গরু ও ০৬টি মহিষ মহিষকুন্ডি করিডোরের মাধ্যমে করিডোর করে, যার রাজস্ব মূল্য ১০,৫০০/- টাকা।