Pages

Thursday, April 30, 2015

৪৭ বিজিবি;র পেপার কাটিং-৩০ এপ্রিল ২০১৫

১। অত্র ব্যাটালিয়নের বিলগাথুয়া বিওপি'র সাথে বিপি নং ১৫২ এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি'র আহবানে ৪৩ বিএসএফ  ব্যাটালিয়নের চরমেঘনা কোম্পানীর সৌজন্য সাক্ষাত অনুস্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ 
ক। মাদকদ্রব্য পাচার রোধ।
খ। চোরাচালান, নারী ও শিশুপাচার রোধ।
গ। সীমান্ত এলাকার কাটাতারের বেড়া কর্তন না করা।


৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২৯ এপ্রিল ২০১৫ তারিখ ১২০০ ঘটিকা হতে ৩০ এপ্রিল ২০১৫ তারিখ ১২০০ ঘটিকা পর্যন্ত  নিম্নবর্ণিত সিজার হয়:

ক। অত্র ব্যাটালিয়নের ব্যাটালিয়ন সদর গোপন সংবাদের ভিত্তিতে কলকাতা-ঢাকাগামী মৈত্রী ট্রেনে অভিযান চালিয়ে ইশ্বরদী রেলষ্টেশন হতে ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী, থ্রী-পিস এবং কসমেটিকস সামগ্রী আটক করে, যার সিজার মূল্য ১৭,৬২,৩০০/-টাকা।
খ। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ঠোটারপাড়া বিওপি শুকনতলা মাঠে অভিযান চালিয়ে ২৭ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ৪০,৫০০/-টাকা।

গ। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মহিষকুন্ডি কোম্পানী পাকুরিয়া মাঠে অভিযান চালিয়ে ৬৪ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ৯৬,০০০/-টাকা।
ঘ। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপি চল্লিশপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল ও ৪০ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ৮০,০০০/-টাকা।
ঙ। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বাজিতপুর বিওপি বাজিতপুর মাঠে অভিযান চালিয়ে ৯৯ প্যাকেট পাতা কপির বীজ, ০১টি মোবাইল সেটসহ সীম, ২ জিবি মেমোরী কার্ড ০১টি আটক করে, যার সিজার মূল্য ৫১,৭০০/-টাকা।

চ। সব©মোট সিজার মূল্য = ২০,৩০,৫০০/-


৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২৯ এপ্রিল ২০১৫ তারিখ ১২০০ ঘটিকা হতে ৩০ এপ্রিল ২০১৫ তারিখ ১২০০ ঘটিকা পর্যন্ত  নিম্নবর্ণিত টাকার রাজস্ব আদায় হয় :

ক।   অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপি কর্তৃক মহিষকুন্ডি করিডোরের মাধ্যমে ২৪ টি মহিষ করিডোর করে, যার রাজস্ব মূল্য ১২,০০০/-টাকা

Wednesday, April 29, 2015

মৈত্রী ট্রেন থেকে ভারতীয় মালামাল উদ্ধার
২০১৫ এপ্রিল ২৯ ১৯:৪৫:১২
কুষ্টিয়া প্রতিনিধি : কলকাতা-ঢাকা মৈত্রী ট্রেন থেকে বিপুল পরিমাণ শাড়ি, থ্রিপিস কসমেটিকস উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)

৪৭ বিজিবি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে বুধবার বিকেলে তথ্য জানা গেছে
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলকাতা-ঢাকা মৈত্রী ট্রেনে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পরিবহন করা হচ্ছে। সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর আড়াইটায় ঈশ্বরদী রেলস্টেশনে অভিযান চালান ৪৭ বিজিবির সদস্যরা। ট্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার পণ্যের আনুমানিক মূল্য ২২ লাখ টাকা

৪৭ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মেহেদী হাসান ভারতীয় মালামাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন

(দ্য রিপোর্ট/এফএপি/এমএইচও/আসা/সা/এপ্রিল ২৯, ২০১৫)

৪৭ বিজিবি;র পেপার কাটিং-২৯ এপ্রিল ২০১৪











৪৭ বিজিবি মৈত্রী ট্রেন তল্লাশী করে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, থ্রী-পিস এবং উন্নত মানের কসমেটিকস আটক

কলকাতা-ঢাকা গামী মৈত্রী ট্রেনের সুবিধা নিয়ে ২৮ এপ্রিল ২০১৫ তারিখে বিপুল পরিমান ভারতীয় পণ্য পরিবহন করা হচ্ছে- এ রকম গোপন সংবাদের ভিত্তিতে একই দিন আনুমানিক ১৪৩০ ঘটিকায় বিজিবি'র একটি টহল দল উক্ত ট্রেনে অভিযান চালায়। উক্ত অভিযানে অবৈধভাবে আনিত বিপুল পরিমান ভারতীয় শাড়ী, থ্রী পিস এবং উন্নতমানের কসমেটিকস সামগ্রী মালিক বিহীন এবং পরিত্যক্ত অবস্থায় আটক করা হয়।আটককৃত চোরাচালানী পণ্য সামগ্রীর আনুমানিক মূল্য ২২,০০,০০০/-টাকা।

Tuesday, April 28, 2015


৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২৮ এপ্রিল ২০১৫ তারিখ ১২০০ ঘটিকা হতে ২৯ এপ্রিল ২০১৫ তারিখ ১২০০ ঘটিকা পর্যন্ত  নিম্নবর্ণিত সিজার হয়:

ক। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপি ডিগ্রীর চর নামক স্থানে অভিযান চালিয়ে ৩৮ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ৫৭,০০০/-টাকা।
 
খ। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ দাড়িয়াপুর বিওপি রামনগর মাঠে অভিযান চালিয়ে ০৮ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ১২,০০০/-টাকা।
গ। সব©মোট সিজার মূল্য = ৬৯,০০০ /-


-শূন্য-

রিজিয়ন কমান্ডার কর্তৃক কুষ্টিয়া সেক্টরের রিক্রুট প্রশিক্ষন পরিদর্শন

কুষ্টিয়া সেক্টরের তত্ত্বাবধানে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত ৮৬ ব্যাচ রিক্রট প্রশিক্ষণ চলমান। রিক্রুট প্রশিক্ষণের অন্যতম প্রশিক্ষণ কর্মসূচীর মধ্যে রয়েছে এলএমজি ফায়ারিং। উল্লেখিত ফায়ারিং গত ২৬ ও ২৭ এপ্রিল ২০১৫ তারিখে যশোর সেনানিবাসে অনুষ্ঠিত হয়। উক্ত এলএমজি ফায়ারিং পরিদর্শনের জন্য গত ২৭ এপ্রিল ২০১৫ তারিখে রিজিয়ন কমান্ডার, দক্ষিণ পশ্চিম রিজিয়ন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান শেখ মো: শহীদুল ইসলাম, এনডিসি,এএফডব্লিওসি,পিএসসি যশোর সেনানিবাসের মনোহরপুর ফায়ারিং রেন্জ্ঞ গমন করেন। পরিচালক(অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল শহীদুর রহমান,পদাতিক পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন। রিক্রুট ট্রেনিং এর ওআইসি মেজর মো: মেহেদী হাসান রিক্রটদের প্রশিক্ষণের মান ও অন্যান্য বিষয়ে রিজিয়ন কমান্ডারকে অবগত করেন। রিজিয়ন কমান্ডার চলমান রিক্রুট টেনিং এর কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়াও পরবর্তী প্রশিক্ষণ কার্যক্রমের উপর দিক নির্দেশনা প্রদান করেন।



৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২৭ এপ্রিল ২০১৫ তারিখ ১২০০ ঘটিকা হতে ২৮ এপ্রিল ২০১৫ তারিখ ১২০০ ঘটিকা পর্যন্ত  নিম্নবর্ণিত সিজার হয়:

ক। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চিলমারী কোম্পানী সলিমপাড়া মাঠের মধ্যে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল আটক করে, যার সিজার মূল্য ২০,০০০/-টাকা।
খ। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপি লাদেনের চর নামক স্থানে  অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল আটক করে, যার সিজার মূল্য ২০,০০০/-টাকা।

গ। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ তেতুলবাড়ী বিওপি তেতুলবাড়ী মাঠে অভিযান চালিয়ে ২৭ বোতল ফেন্সিডিল আটক করে, যার সিজার মূল্য ১০,৮০০/-টাকা।
ঘ। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বিলগাথুয়া বিওপি ময়রামপুর মাঠে অভিযান চালিয়ে ৩২ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ৪৮,০০০/-টাকা।
ঙ। সব©মোট সিজার মূল্য = ৯৮,৮০০ /-


-শূন্য-

আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করন কর্মসুচি

অদ্য ২৮ শে এপ্রিল ২০১৫ তারিখ ১১০০ ঘটিকায় কুষ্টিয়া সেক্টরের অধিনস্ত ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর কুষ্টিয়া ও মেহেরপুর জেলার কোম্পানী/বিওপি সমূহ কতৃক ২৫ নভেম্বর ২০১৪ তারিখ হতে ২৮ ফেব্রুয়ারী ২০১৫ তারিখ পযন্ত আটককৃত বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে, যার পরিমান ও মুল্যঃ
 ১।  বিদেশী মদ- ১৩,১৩৯বোতল- মূল্য - ১,৯৭,০৮,৫০০/-
 ২।  ফেন্সিডিল - ৫,৪০০ বোতল- মূল্য -২১,৬০,০০০/-
 ৩।  গাঁজা - ৪৭.৫ কেজি- মূল্য- ১,৬৬,২৫০/-
সর্বমোট = ২,২০,৩৪,৭৫০/-
উক্ত মাদকদ্রব্য ধ্বংস করণ অনূষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কর্নেল হ্লা হেন মং, সেক্টর কমান্ডার , কুষ্টিয়া সেক্টর । এছাড়াও উপস্থিত ছিলেন ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর পরিচালক লেঃ কর্নেল মোঃ আবুল কালাম আজাদ, জি+, পুলিশ সুপার ,  ‍কুষ্টিয়া এবং আমন্ত্রিত উর্ধ্বতন সামরিক/বেসামরিক কর্মকর্তা বৃন্দ বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ ,কুষ্টিয়ার শিক্ষক ও ছাত্র/ছাত্রীবৃন্দ এবং এলাকার বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাদকদ্রব্য দেশের যুব সমাজকে ধ্বংস করার এক ধরনের অস্ত্র। মাদকের ভয়াবহ মরন ছোবল থেকে দেশের যুব সমাজকে রক্ষা করার পবিত্র দায়িত্ব সকলের ।তাই দেশের যুব সমাজকে মাদকের মরন ছোবল হতে রক্ষা করার লক্ষে মাদক বিরোধী অভিযান সফল করে তোলার জন্য আরো জোরালোভাবে সকলের প্রচেষ্ঠা অব্যাহত রাখতে হবে এবং মাদকের ভয়াবহতা হতে আমাদের মুক্তি পেতে হবে । আজকের এই মাদকদ্রব্য ধ্বংস করন অনুষ্টানের মাধ্যমে মাদক দ্রব্য সেবনে নিরুৎসাহিত হয়ে একদিন বাংলাদেশ মাদক মুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে তিনি উপস্থিত সকলকে আহব্বান করেন।




Monday, April 27, 2015

 
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২৬ এপ্রিল ২০১৫ তারিখ ১২০০ ঘটিকা হতে ২৭ এপ্রিল ২০১৫ তারিখ ১২০০ ঘটিকা পর্যন্ত  নিম্নবর্ণিত সিজার হয়:

ক।  অত্র ব্যাটালিয়নের অধীনস্থ আলীনগর বিশেষ ক্যাম্প পোল্ট্রির মোড় নামক স্থানে অভিযান চালিয়ে ১৭ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ২৫,৫০০/-টাকা।
 
খ। সব©মোট সিজার মূল্য = ২৫,৫০০ /-


-শূন্য-

Sunday, April 26, 2015


টাক্সফোর্স© অভিযান পরিচালনা

২৬ এপ্রিল ২০১৫ তারিখ  রাত  আনুমানিক  ২২০০ ঘটিকা  হতে ২৪০০  ঘটিকা পর্যন্ত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড় হতে কাটাখালী এলাকায় উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ সাহা এর উপস্থিতিতে বিজিবি ও পুলিশ এর সমন্বয়ে টাক্সফোর্স অভিযান পরিচালিত হয়।