Pages

Friday, May 1, 2015

৮৬ তম ব্যাচ রিক্রুট আন্তঃ কোম্পানী আযান ও কেরাত প্রতিযোগিতা - ২০১৫

কুষ্টিয়া সেক্টরের তত্ত্বাবধানে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত ৮৬ তম  রিক্রুট ব্যাচের আন্তঃ কোম্পানী আযান ও কেরাত প্রতিযোগিতা - ২০১৫ অনুষ্ঠিত হয়। উক্ত আযান ও কেরাত প্রতিযোগিতায় মোট চারটি কোম্পানী অংশগ্রহন করে । উক্ত প্রতিযোগিতায় মীর মোশারফ কোম্পানী চাম্পিয়ন এবং রউফ কোম্পানী রানার্স আপ হওয়ার গৈারব  অর্জন করে। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি চাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ব্যাক্তিগত ও দলীয় পুরস্কার প্রদান করেন। উক্ত আযান ও কেরাত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার মহোদয়ের এর পক্ষে অধিনায়ক ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ।এ সময় উপস্থিত ছিলেন সেক্টর সদর দপ্তর,৪৭ বিজি ব্যাট্যালিয়নের সকল অফিসার,জেসিও, অন্যান্য পদবীর সৈনিক ৮৬ তম ব্যাচ সকল রিক্রুট বৃন্দ। পরিশেষে প্রধান অতিথি  প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করার জন্য প্রশিক্ষনের ওআইসি এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং মহান আল্লাহ পাকের দরবারে সকলের সার্বিক কল্যান কামনা করে ৮৬ তম  রিক্রুটব্যাচের আন্তঃ কোম্পানী আযান ও কেরাত প্রতিযোগিতা - ২০১৫  এর সমাপ্তি ঘোষনা করেন।