বিজিবি ও র্যাবের
যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৯ মে
২০১৫ তারিখ ০৯৪০ ঘটিকায় ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ শেওড়াতলা বিওপি’র
দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার নং ১৪৪/৫-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে
কাজিপুর তিন রাস্তার মোড় শিলতলা নামক স্থানে টাক্সফোর্স (র্যাব ও বিজিবি) অভিযান
চালিয়ে ভারতীয় ০১ জন অস্ত্র ব্যবসায়ীসহ ০২ টি ৭.৬৫ মিঃ মিঃ চায়না পিস্তল, ০১ টি
সুর্টারগান, ০৪ টি পিস্তুলের ম্যাগাজিন এবং ১০ রাউন্ড পিস্তলের গুলি ও ০২ টি
সুর্টারগানের গুলি উদ্ধার করে। ভারতীয় অস্ত্র ব্যবসায়ীর নাম ও ঠিকানা মোঃ গাজী মন্ডল(৪০),
পিতা-জহির উদ্দিন মন্ডল, গ্রাম-গাংদীনা, পোষ্ট-দাড়িয়া মাঠ, থানা-মরটিয়া, জেলা-নদীয়াকে
আটক করে। আটককৃত আসামী, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ গাংনী থানায় জমা করার
কার্যক্রম প্রক্রিয়াধীন।