বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ এবং প্রাইমারী স্কুল, মিরপুর ,কুষ্টিয়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা-২০১৫ আজ ৩০ মার্চ অনুষ্ঠিত হয়। সকাল ৮.৩০ ঘটিকায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পতাকা উত্তোলন করেন, কুষ্টিয়া সেক্টরের মাননীয় সেক্টর কমান্ডার কর্ণেল জাবেদ সুলতান । সেক্টর কমান্ডার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন। অনুষ্ঠানে স্কুলের সভাপতি লে: কর্ণেল আবুল কালাম আজাদ, জি+ উপম্হিত ছিলেন। কুষ্টিয়া সেক্টরের অনান্য বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছাত্র ও ছাত্রীদের অভিভাবক এবং শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিল। প্রধান অতিথি সকল ছাত্র/ছাত্রীদের উত্তরোত্তর মংঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন এবং একদিনের ছুটি ঘোষনা করেন।