Pages

Tuesday, March 24, 2015

ঘটনার প্রতিবেদন সীমান্তের ৮ কি:মি: এর মধ্যে: ২৪ মার্চ ২০১৫

২৪ মাচ© ২০১৫ তারিখ ২০৩০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ প্রাগপুর কোম্পানী নিজস্ব গোয়েন্দার মারফতে জানতে পারে যে, কোম্পানী সদর হতে উত্তর পশ্চিম কোনে ০১ কিঃ মিঃ দূরে প্রাগপুর পশ্চিম পাড়া নামক স্থানে পারিবারিক কোন্দলে মারামারি সংঘটিত হচ্ছে। উক্ত সংবাদ পেয়ে টহল দল ঘটনাস্থালে গিয়ে স্থানীয় জানতে পারে যে, উক্ত মারামারিতে ০২ জন আহত হয়েছে। তারা হল, মোঃ সোহেল হোসেন (২৮) পিতা-মৃত ইসমাইল হোসেন  এবং  মোঃ দুলাল মিয়া (৪২), পিতা-মৃত শওকত আলী , উভয়ের গ্রাম-প্রাগপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া। বত©মানে আহত ব্যক্তিগণ দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  উক্ত এলাকার পরিস্থিতি বত©মানে স্বাভাবিক রয়েছে।