Pages

Wednesday, March 11, 2015

৪৭ বিজিবি’র অধীনস্থ বিওপি অভিযান চালিয়ে ২০৫ বোতল বিদেশী মদ ও ১৪ বোতল ফেন্সিডিল আটক


গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মহিষকুন্ডি, চিলমারী, জামালপুর, আশ্রায়ন, রামকৃষ্ণপুর এবং বুড়িপোতা বিওপি'র কমান্ডার নায়েক মোঃ আব্দুল মান্নান,হাবিলদার মোঃ আমিরম্নল ইসলাম,নায়েব সুবেদার মোঃ জলিল হোসেন, হাবিলদার মোঃ  জুনায়েদ হোসেন, হাবিলদার মোঃ শ্রী সুবোধ পাল এবং হাবিলদার মোঃ এশরামুল হক এর নেতৃত্বেব ০৬টি টহল দল ১০ মার্চ ২০১৫ রাতে হাতিশালার মাঠ, মরারপাড়া, জামালপুর দক্ষিন মাঠ, তালতলা নদীর পাড়া, চরপাড়া এবং নবীনগর খালপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ২০৫ বোতল বিদেশী মদ ও ১৪ বোতল ফেন্সিডিল আটক করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো ধবংসের নিমিত্ত্বে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।