
গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মহিষকুন্ডি ও ধর্মদাহ বিওপি'র হাবিলদার তাজুল ইসলাম ও হাবিলদার সোবহান এর নেতৃত্বে ০২টি টহল দল ০৯ মার্চ ২০১৫ রাতে পশ্চিম ধর্মদাহ মাঠ ও দক্ষিন মহিষকুন্ডি মাঠে অভিযান চালিয়ে ৬০ বোতল বিদেশী মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো ধবংসের নিমিত্ত্বে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।