Pages

Friday, March 6, 2015

সীমান্তে বসবাসরত জনগণের মধ্যে সীমান্ত্ হত্যা বন্ধ মাদকদ্রব্য চোরাচালান, নারী ও শিশু পাচার রোধ এর ব্যাপারে সচেতনতা বৃদ্ধির জন্য সচেতনতা

০৫ মার্চ ২০১৫ তারিখ সকাল ১১ টা হতে দুপুর ১ টা পর্যমত্ম ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ চিলমারী কোম্পানী সদরে সীমান্তে বসবাসরত জনগণের মধ্যে মাদকদ্রব্য চোরাচালান, নারী ও শিশু পাচার রোধ এর ব্যাপারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লেঃ কর্নেল মোঃ আবুল কালাম আজাদ, জি+ এর সভাপতিত্বে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান শেখ মোঃ সহিদুল ইসলাম, এনসিডি, এএফডবিউসি, পিএসসি, রিজিয়ন কমান্ডার, যশোর রিজিয়ন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল জাবেদ সুলতান, সেক্টর কমান্ডার, কুষ্টিয়া সেক্টর, পুলিশ সুপার জনাব প্রলয় চিসিম এবং এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা-দৌলতপুর, উপজেলা, ভারপ্রাপ্ত কর্মকর্তা-দৌলতপুর থানা, চিলমারী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উক্ত মত বিনিময় সভায়  প্রধান অতিথি বলেন যে, সীমান্তবর্তী এলাকার জনগণ সচেতন হলে সীমান্ত হত্যা, মাদক ও চোরাচালান রোধ এবং নারী ও শিশু পাচার বন্ধ করা সম্ভব। তিনি আরো বলেন, চলুন ''আমরা সবাই মাদককে না বলি, সীমান্ত অপরাধ বন্ধে অবদান রাখি''। তিনি আরো উল্লেখ করেন যে, সীমান্তে অপরাধ রক্ষায় বিজিবি নিরলস কাজ করে যাচ্ছে, জনগণের সহযোগিতা পেলে এ সকল অপরাধ নির্মূল করা আরো সহজতর হবে।