গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ চিলমারী ও ঠোটারপাড়া বিওপি'র সুবেদার আব্দুল হাই, হাবিলদার আব্দুল কাদির এর নেতৃত্বে ০২টি টহল দল ০৮ মার্চ ২০১৫ রাতে সলিমের চর ও ঠোটারপাড়া উত্তর মাঠে অভিযান চালিয়ে ৮৮ বোতল বিদেশী মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো ধবংসের নিমিত্ত্বে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।
