Pages

Wednesday, May 18, 2016

প্রতিপক্ষের সাথে সৌজন্যমূলক সাক্ষাতকার প্রতিবেদনঃ ১৮ মে ২০১৬
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রংমহল বিওপি ১৭ মে ২০১৬ সময় ১৭০০ ঘটিকায় বিপি নং ১৩৬/৫-এস এর নিকট বিজিবি'র আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ৩৯ বিএসএফ ব্যাটালিয়নের দীঘলকান্দি ক্যাম্পের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ

ক।     নারী ও শিশু পাচার রোধ
খ।     মাদকদ্রব্য পাচার রোধ।
গ।     চোরাচালান প্রতিরোধ করা।
ঘ।     অবৈধভাবে কাটা তারের বেড়া কতন না করা ।

সিজার প্রতিবেদন: ১৮ মে ২০১৬
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১৭ মে ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা হতে ১৮ মে ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:

১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ তেঁতুলবাড়ী বিওপি ১৭ মে ২০১৬ তারিখ ২১০০ ঘটিকায় তেঁতুলবাড়ী মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য = ১৫,০০০/-টাকা।

২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শেওড়াতলা বিওপি ১৭ মে ২০১৬ তারিখ ২১৪০ ঘটিকায় শেওড়াতলা মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য = ১৫,০০০/-টাকা।

৩। অত্র ব্যাটালিয়ন সদর গত ১৫ মে ২০১৬ তারিখ ১১৪০ ঘটিকায় পোড়াদহ রেলষ্টেশন নামক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ৬৭ পিচ শাড়ী ৩,৩৫,০০০/-, ভারতীয় ১১৩ পিচ থ্রীপিচ ৫,৬৫,০০০/-, ভারতীয় ৩০৫ মিটার স্যুট পিচ ২,৪৪,০০০/- আটক করে, যার সর্বমোট সিজার মূল্য = ১১,৪৪,০০০/- টাকা।

সর্বমোট সিজার মূল্য = ১১,৭৪,০০০/- টাকা।

করিডোর প্রতিবেদন: ১৮ মে ২০১৬

-শূন্য-

Monday, May 16, 2016

             ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে মতবিনিময় সভা

অদ্য ১৬ মে ২০১৬ তারিখ ০৯৩০ ঘটিকায় ৪৭ বিজিবি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলারপ প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া সীমান্তে বিলগাথুয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভার আয়োজন করে। উক্ত মতবিনিময় সভায় স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, স্কুল শিক্ষক, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন। বর্ণিত মতবিনিময় সভায় সীমান্ত হত্যা বন্ধ, সীমান্ত চোরাচালান রোধ এবং নারী ও শিশু পাচার বন্ধের ব্যাপারে সকলকে সচেতন করা হয়। এছাড়াও সীমান্তবর্তী জনসাধারণের বিভিন্ন সমস্যাদি নিয়ে খোলামেলা আলোচনা হয়। 





Thursday, May 12, 2016

মতবিনিময় সভাঃ ১৩ মে ২০১৬

১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ইছাখালী কোম্পানী সদর ১২ মে  ২০১৬ সময় ১৭০০ ঘটিকায় ইছাখালী কোম্পানী সদর হতে ২০০গজ দূরে ইছাখালী মাঠ নামক স্থানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ

ক।  মাদকদ্রব্য পাচার প্রতিরোধ করা।
খ।     অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করা।
গ।     নারী ও শিশু পাচার রোধ।
ঘ।    সীমান্ত এলাকায় কাটা তারের বেড়া কতন না করা।
 সীমান্ত এলাকায় ঘাস কাটতে না যাওয়া।

সিজার প্রতিবেদন: ১৩ মে ২০১৬

৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১২ মে ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা হতে ১৩ মে ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:

১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ঠোটারপাড়া বিওপি ১৩ মে ২০১৬ তারিখ ০৪০০ ঘটিকায় শুকনতলা মাঠ নামক স্থানে
অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিল আটক করে, যার সিজার মূল্য ১২,০০০/- টাকা।


২। সর্বমোট সিজার মূল্য = ১২,০০০/- টাকা।

করিডোর প্রতিবেদন: ১৩ মে ২০১৬

-শূন্য-

Tuesday, May 10, 2016

                                          প্রেস বিজ্ঞপ্তি

               ভারতী শাড়ী, থ্রী-পিস এবং থান কাপড় আটক করেছে বিজিবি

৩০ এপ্রিল ২০১৬ রাত ২২৩০ ঘটিকায় ৪৭ বিজিবি'র টহল কমান্ডার নায়েব সুবেদার সিগন্যাল মোঃ সাইদুর রহমান এর নেতৃত্বে একটি টহলদল গোয়ালন্দ উপজেলার শাহজালাল ফিলিং ষ্টেশনের সামনে একটি কাভার্ড ভ্যান তল্লাশী চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা শাড়ী, থ্রি-পিস এবং থান কাপড় আটক করে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা। উক্ত মালামাল সমূহ কাষ্টমসে জমা করা হয়েছে।