Pages

Saturday, March 21, 2015

সিজার প্রতিবেদন: ২২ মার্চ ২০১৫

৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২১ মার্চ ২০১৫, ১২০০ ঘটিকা হতে ২২ মার্চ ২০১৫ তারিখ ১২০০ ঘটিকা পর্যন্ত  নিম্নবর্ণিত সিজার করে:

 

ক।  অত্র ব্যাটালিয়নের অধীনস্থ আলীনগর বিশেষ ক্যাম্প সাদিপুর রাস্তায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল আটক করে। যার সিজার মূল্য ২০,০০০/-টাকা।




খ।  অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মহিষকুন্ডি কোম্পানী কোম্পানী সদর এলাকা হতে ৫০০ গ্রাম গাঁজা, স্প্রীন্ট মোবাইল-০১টি, গ্রামীন সিমকার্ড-০১টি, ভারতীয় ভোডা সিমকার্ড-০১টি এবং একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা-মোঃ মাহাবুল (৩৯), পিতা-পরিস্কার মন্ডল, গ্রাম-মুন্সিগঞ্জ, পোষ্ট-ইনসাফনগর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া। উদ্ধারকৃত দ্রব্যাদির সিজার মূল্য 5,৪০0/-টাকা। গ্রেফতারকৃত আসামীকে ১২১০ ঘটিকায় দৌলতপুর থানায় সোর্পদ করা হয়েছে। যার কেস নং ২১ তারিখ ২১ মার্চ ২০১৫।



 

গ। সমোট সিজার = ২৫,৪০০/-