প্রতিপক্ষ ভারতের সাথে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
১৩ মে ২০১৫ তারিখ ১১০০ ঘটিকায় ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বাজিতপুর বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার ১১৯/৩-আর হতে ১০০ গজ ভারতের অভ্যন্তরে ১৫ বিএসএফ ব্যাটালিয়নের সাথে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন লেঃ কর্নেল মোঃ আবুল কালাম আজাদ, জি+, অধিনায়ক, ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, মিরপুর, কুষ্টিয়া। এছাড়াও বাংলাদেশ দলে উপস্থিত ছিলেন মেজর মোঃ তারেক মাহমুদ সরকার, জিএসও-২, সেক্টর সদর দপ্তর, কুষ্টিয়া, মেজর মোঃ মেহেদী হাসান, অপারেশনাল অফিসার, ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এবং ০৫ জন কোম্পানী কমান্ডার কমান্ডার অংশগ্রহণ করেন। ভারতের পক্ষে ১৫ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট, শ্রী রতন লাল বাগারিয়া, ০২ জন্ ষ্টাফ অফিসার এবং ০৬ জন কোম্পানী কমান্ডার প্রতিনিধি দলে অংশগ্রহণ করেন। গত ০৯ মে ২০১৫ তারিখে যৌথ অভিযানে যে অস্ত্র ও গোলাবারুদসহ ভারতীয় নাগরিক আটক করা হয় সে ব্যাপারে প্রতিপক্ষকে জোর প্রতিবাদ জানানো হয়। মাদক দ্রব্য চোরাচালান বন্ধ, ভারত হতে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র বাংলাদেশে প্রবেশ রোধ এবং উভয় দেশের মধ্যে সু-সম্পর্ক বজায় রাখার ব্যাপারে আলোচনা হয়।



