Pages

Thursday, April 2, 2015

দাড়িয়াপুর বিওপি উদ্বোধন

অদ্য ০২ এপ্রিল ২০১৫ তারিখ ১১০০ ঘটিকায় ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দাড়িয়াপুর স্থানান্তরিত বিওপিটির শুভ উদ্বোধন করেন কর্নেল জাবেদ সুলতান, সেক্টর কমান্ডার, কুষ্টিয়া সেক্টর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আবুল কালাম আজাদ, জি+ এবং কুষ্টিয়া সেক্টরের জিএসও-২ মেজর মো: তারেক মাহমুদ সরকার এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অপারেশনাল অফিসার মেজর মোঃ মেহেদী হাসান আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা দাড়িয়াপুর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দাড়িয়াপুর বিওপিটি তৎকালীন পূর্ব পাকিস্তানের সময় ১.৫৭ একর জমি অধিগ্রহণের মাধ্যমে ১৯৬২-১৯৬৩ সালে কুষ্টিয়া জেলার অর্ন্তগত মেহেরপুর থানার অধীনস্থ দাড়িয়াপুর গ্রামে প্রথম নির্মিত হয়। পরবর্তীতে সীমান্ত রক্ষার সুবিধার্থে বর্তমান স্থানে স্থানান্তরের নিমিত্তে ২৪ ডিসেম্বর ২০১৩ তারিখে ১.১৩৩ একর জমি অধিগ্রহণের মাধ্যমে বিওপি'র নির্মাণ কাজ শুরু হয় এবং ৩১ মার্চ ২০১৫ তারিখে শেষ হয়। এই বিওপিটি অত্যন্ত সফলতার সাথে এলাকার চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস দমন কার্যক্রম এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা করতে সহায়ক হবে বলে সকলে মত প্রকাশ করেন।