মৈত্রী ট্রেন থেকে ভারতীয় মালামাল উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি : কলকাতা-ঢাকা মৈত্রী ট্রেন থেকে বিপুল পরিমাণ শাড়ি, থ্রিপিস ও কসমেটিকস উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
৪৭ বিজিবি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে বুধবার বিকেলে এ তথ্য জানা গেছে।
৪৭ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মেহেদী হাসান ভারতীয় মালামাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
(দ্য রিপোর্ট/এফএপি/এমএইচও/আসা/সা/এপ্রিল ২৯, ২০১৫)
২০১৫ এপ্রিল ২৯ ১৯:৪৫:১২
৪৭ বিজিবি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে বুধবার বিকেলে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলকাতা-ঢাকা মৈত্রী ট্রেনে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পরিবহন করা হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর আড়াইটায় ঈশ্বরদী রেলস্টেশনে অভিযান চালান ৪৭ বিজিবির সদস্যরা। ট্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস ও কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার পণ্যের আনুমানিক মূল্য ২২ লাখ টাকা।
(দ্য রিপোর্ট/এফএপি/এমএইচও/আসা/সা/এপ্রিল ২৯, ২০১৫)
