১। অত্র ব্যাটালিয়নের বাজিতপুর বিওপি'র সাথে বিপি নং ১১৭ এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি'র আহবানে ১৫ বিএসএফ ব্যাটালিয়নের নিউশাহাপুর ক্যাম্পের সৌজন্য সাক্ষাত অনুস্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। মাদকদ্রব্য পাচার রোধ।
খ। চোরাচালান, নারী ও শিশুপাচার রোধ।
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২৪ এপ্রিল ২০১৫ তারিখ ১২০০ ঘটিকা হতে ২৫ এপ্রিল ২০১৫ তারিখ ১২০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:
ক। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বাজিতপুর বিওপি বাজিতপুর মাঠে অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশী মদ ও ০৫ বোতল ফেন্সিডিল আটক করে, যার সিজার মূল্য ১৭,০০০/-টাকা।
খ। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ধর্মদাহ বিওপি ধর্মদাহ পশ্চিম মাঠে অভিযান চালিয়ে ০৯ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ১৩,৫০০/-টাকা।
গ। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মহিষকুন্ডি কোম্পানী গোপন সংবাদের ভিত্তিতে হাতিশলার মোড়ে অভিযান চালিয়ে ৮১ বোতল ফেন্সিডিলসহ ০১ জন আসামী ধৃত হয়। ধৃত আসামীর নিকট হতে ৮১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে, যার সিজার মূল্য ৩২,৪০০/-টাকা। ধৃত আসামীর নাম ও ঠিকানা-মোঃ শরিফুল ইসলাম (৩২), পিতা-মৃত মোজাম্মেল সরদার, গ্রাম-মুন্সিগঞ্জ, পোষ্ট-ইনসাফনগর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া । ধৃত আসামীকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘ। সব©মোট সিজার মূল্য = ৬২,৯০০ /-
-শূন্য-


