১। অত্র ব্যাটালিয়নের বিলগাথুয়া বিওপি'র সাথে বিপি নং ১৫২ এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি'র আহবানে ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের চরমেঘনা কোম্পানীর সৌজন্য সাক্ষাত অনুস্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। মাদকদ্রব্য পাচার রোধ।
খ। চোরাচালান, নারী ও শিশুপাচার রোধ।
গ। সীমান্ত এলাকার কাটাতারের বেড়া কর্তন না করা।
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২৯ এপ্রিল ২০১৫ তারিখ ১২০০ ঘটিকা হতে ৩০ এপ্রিল ২০১৫ তারিখ ১২০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:
ক। অত্র ব্যাটালিয়নের ব্যাটালিয়ন সদর গোপন সংবাদের ভিত্তিতে কলকাতা-ঢাকাগামী মৈত্রী ট্রেনে অভিযান চালিয়ে ইশ্বরদী রেলষ্টেশন হতে ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী, থ্রী-পিস এবং কসমেটিকস সামগ্রী আটক করে, যার সিজার মূল্য ১৭,৬২,৩০০/-টাকা।
খ। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ঠোটারপাড়া বিওপি শুকনতলা মাঠে অভিযান চালিয়ে ২৭ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ৪০,৫০০/-টাকা।
গ। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মহিষকুন্ডি কোম্পানী পাকুরিয়া মাঠে অভিযান চালিয়ে ৬৪ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ৯৬,০০০/-টাকা।
ঘ। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপি চল্লিশপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল ও ৪০ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ৮০,০০০/-টাকা।
ঙ। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বাজিতপুর বিওপি বাজিতপুর মাঠে অভিযান চালিয়ে ৯৯ প্যাকেট পাতা কপির বীজ, ০১টি মোবাইল সেটসহ সীম, ২ জিবি মেমোরী কার্ড ০১টি আটক করে, যার সিজার মূল্য ৫১,৭০০/-টাকা।
চ। সব©মোট সিজার মূল্য = ২০,৩০,৫০০/-
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২৯ এপ্রিল ২০১৫ তারিখ ১২০০ ঘটিকা হতে ৩০ এপ্রিল ২০১৫ তারিখ ১২০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত টাকার রাজস্ব আদায় হয় :
ক। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপি কর্তৃক মহিষকুন্ডি করিডোরের মাধ্যমে ২৪ টি মহিষ করিডোর করে, যার রাজস্ব মূল্য ১২,০০০/-টাকা।


