Pages

Wednesday, April 1, 2015

অধিনায়ক কর্তৃক বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরির্দশন

অদ্য দেশব্যাপী এইচ এস সি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। দেশের বতর্মান রাজনৈতিক বিভিন্ন কর্মকান্ডে জনগণের মধ্যে উৎকন্ঠা সৃষ্টি হয়েছে। সেখানে নিরাপদে ও নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে যাতায়াত ও পরীক্ষা দিতে পারবে কিনা এ নিয়ে জনগনের মাঝে সংশয়, দুশ্চিন্তা ও অনিশ্চয়তা বিরাজ করছে। কুষ্টিয়া, মেহেরপুর এবং রাজবাড়ী জেলায় উক্ত পরীক্ষা নিরাপদে ও নির্ঝাটভাবে সম্পন্ন করাতে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য অত্র ব্যাটালিয়ন হতে ০৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রেসহ কেন্দ্রে গমনাগমনের রাস্তা টহলের মাধ্যমে পাহারা দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অদ্য ১০০০ ঘটিকা হতে ১৩০০ ঘটিকা পর্যন্ত অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আবুল কালাম আজাদ, জি+ কুষ্টিয়া জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরির্দশন করেন। তার সাথে ছিলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার, কুষ্টিয়া।