মতবিনিময় সভাঃ ১১ ফেব্রুয়ারি ২০১৬
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চরচিলমারী বিওপি ১০ ফেব্রুয়ারি ২০১৬ সময় ১০১০ ঘটিকায় বাংলাবাজার ইউনিয়ন এর সামানে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিহত করা।
খ। মাদকদ্রব্য পাচার রোধ।
গ। নারী ও শিশু পাচার রোধ।
প্রতিপক্ষের সাথে সৌজন্যমূলক সাক্ষাতকার প্রতিবেদনঃ ১১ ফেব্রুয়ারি ২০১৬
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ দাড়িয়াপুর বিওপি ১০ ফেব্রুয়ারি ২০১৬ সময় ১০৩০ ঘটিকায় বিপি নং-১১২ এর নিকট বিজিবি এর আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ১৫ বিএসএফ ব্যাটালিয়নের বিটারপাড়া ক্যাম্পের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় । উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। নারী ও শিশু পাচার রোধ।
খ। মাদকদ্রব্য পাচার রোধ।
গ। অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ।
ঘ। চোরাচারান প্রতিরোধ।
ঙ। তার কাটার বেড়া যাতে না কাটা হয়।
২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ প্রাগপুর কোম্পানী ১০ ফেব্রুয়ারি ২০১৬ সময় ০৯০০ ঘটিকায় বিপি নং-১৪৯ এর নিকট বিজিবি এর আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ৩৯ বিএসএফ ব্যাটালিয়নের রানী নগর কোম্পানীর সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় । উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। নারী ও শিশু পাচার রোধ।
খ। মাদকদ্রব্য পাচার রোধ।
গ। অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ।
৩। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ তেতুলবাড়ী বিওপি ১০ ফেব্রুয়ারি ২০১৬ সময় ০৯০০ ঘটিকায় বিপি নং-১৩৯/১-এস এর নিকট বিজিবি এর আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ৩৯ বিএসএফ ব্যাটালিয়নের বেতরামপুর ক্যাম্পের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় । উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। নারী ও শিশু পাচার রোধ।
খ। মাদকদ্রব্য পাচার রোধ।
গ। অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ।
ঘ। অবৈধভাবে সীমান্ত এলাকার জমির ফসল নষ্ট না করা।
সিজার প্রতিবেদন: ১১ ফেব্রুয়ারি ২০১৬
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১০ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা হতে ১১ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ কাজিপুর বিওপি ১০ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ১৭০০ ঘটিকায় কাজিপুর মুন্সিপাড়া মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ১৬ বোতল ফেন্সিডিল আটক করে, যার সিজার মূল্য ৬,৪০০/- টাকা।
২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ প্রাগপুর কোম্পানী ১০ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ১২২০ ঘটিকায় প্রাগপুর মন্ডলপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে আসামী মোঃ আছির উদ্দিন (ফুন্নু মিয়া)(৪৫),পিতা-মৃতঃ বামের সরদার, গ্রাম-চর প্রাগপুর মন্ডলাপাড়া, পোঃ চর প্রাগপুর মন্ডলপাড়া, থানা-দৌলতপুর, জেলা- কুষ্টিয়াকে ১০ বোতল ফেন্সিডিল এবং ০১ টি পুরাতন বাই-সাইকেলসহ আটক করে, যার সিজার মূল্য ৭,০০০/- টাকা।
৩। অত্র ব্যাটালিয়নের আশ্রয়ন বিশেষ ক্যাম্প ১০ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ১৩৪৫ ঘটিকায় তালতলা পশ্চিম মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ৫০ গ্রাম হিরোইন আটক করে, যার সিজার মূল্য ১,০০,০০০/- টাকা।
৪। অত্র ব্যাটালিয়নের বুড়িপোতা কোম্পানী ১০ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ২১৩৫ ঘটিকায় সীমান্ত পিলার ১১৪/৪ এর নিকট অভিযান চালিয়ে ভারতীয় ১,৫০০ পিস আরমিট ট্যাবলেট আটক করে, যার সিজার মূল্য ১৫,০০০/- টাকা।
৫। সর্বমোট সিজার মূল্য =১,২৮,৪০০ /-
করিডোর প্রতিবেদন: ১১ ফেব্রুয়ারি ২০১৬
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে ১০ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা হতে ১১ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত টাকার রাজস্ব আদায় হয়ঃ
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপি ০৫ টি গরু মহিষকুন্ডি করিডোরের মাধ্যমে করিডোর করে, যার রাজস্ব মূল্য ২,৫০০/- টাকা।