Pages

Sunday, February 14, 2016

মতবিনিময় সভাঃ ১৫ ফেব্রুয়ারি ২০১৬১। 

অত্র ব্যাটালিয়নের অধীনস্থ জামালপুর বিওপি ১৪ ফেব্রুয়ারি ২০১৬ সময় ১৬১৫ ঘটিকায় জামালপুর মসজিদ মাঠ নামক স্থানে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ­

     
ক। অবৈধ ভাবে সীমান্ত পারাপার রোধ।
খ। মাদকদ্রব্য পাচার রোধ।
গ। নারী ও শিশু পাচার রোধ।

প্রতিপক্ষের সাথে সৌজন্যমূলক সাক্ষাতকার প্রতিবেদনঃ ১৫ ফেব্রুয়ারি ২০১৬

১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রুদ্রনগর বিওপি ১৪ ফেব্রুয়ারি ২০১৬ সময় ০৯৩০ ঘটিকায় বিপি নং-১২৬ এর নিকট বিজিবি'র এর আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ১৫ বিএসএফ ব্যাটালিয়নের নবচন্দ্রপুর ক্যাম্পের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ

ক।    নারী ও শিশু পাচার রোধ।

খ।    মাদকদ্রব্য পাচার রোধ।
গ।    অবৈধভাবে সীমান্ত এলাকার জমির ফসল নষ্ট না করা। 

২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বুড়িপোতা বিওপি ১৪ ফেব্রুয়ারি ২০১৬ সময় ০৭০০ ঘটিকায় বিপি নং-১১৬ এর নিকট বিজিবি'র এর আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ১৫ বিএসএফ ব্যাটালিয়নের নাটনা ক্যাম্পের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ


ক।    নারী ও শিশু পাচার রোধ।

খ।    মাদকদ্রব্য পাচার রোধ।
গ।    অবৈধভাবে সীমান্ত এলাকার জমির ফসল নষ্ট না করা।

সিজার প্রতিবেদন: ১৫ ফেব্রুয়ারি ২০১৬ 

৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১৪ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা হতে ১৫ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়: 


১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ইছাখালী বিওপি ১৫ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০৪৫০ ঘটিকায় ইছাখালী মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ১৩ বোতল ফেন্সিডিল ও ০২ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ৮,২০০/- টাকা।  অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মহিষকুন্ডি কোম্পানী ১৫ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০৪০০ ঘটিকায় মহিষকুন্ডি কলেজ মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল আটক করে, যার সিজার মূল্য ২০,০০০/- টাকা।

অত্র ব্যাটালিয়নের অধীনস্থ তেতুলবাড়ী বিওপি ১৫ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০৫৩০ ঘটিকায় তেতুলবাড়ী মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ১৫,০০০/- টাকা। 


অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপি ১৫ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০৪৩০ ঘটিকায় লাদেনের চর নামক স্থানে অভিযান চালিয়ে ৫০ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ৭৫,০০০/- টাকা। 


সর্বমোট সিজার মূল্য = ১,১৮,২০০/- 


করিডোর প্রতিবেদন: ১৫ ফেব্রুয়ারি ২০১৬


 -শূন্য-