Pages

Tuesday, February 2, 2016

মতবিনিময় সভাঃ ০৩ ফেব্রুয়ারি ২০১৬

১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বুড়িপোতা কোম্পানী ০২ ফেব্রুয়ারি ২০১৬ সময় ১৬০০ ঘটিকায় বাড়িবাকা চার রাস্তার মোড় নামক স্থানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ

­  

ক।   নারী ও শিশু পাচার।

খ।   অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিহত করা।

গ।   মাদকদ্রব্য পাচার রোধ।

 

সিজার প্রতিবেদন: ০৩ ফেব্রুয়ারি ২০১৬

 

৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ০২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা হতে ০৩ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:

 

১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রংমহল বিওপি ০৩ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০৩৩০ ঘটিকায় খাসমহল খেজুর বাগান নামক স্থানে অভিযান চালিয়ে ১৬ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ২৪,০০০/- টাকা।

 

২। সর্বমোট সিজার মূল্য =২৪,০০০/-

 

করিডোর প্রতিবেদন: ০৩ ফেব্রুয়ারি ২০১৬

 

৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে ০২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা হতে ০৩ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত টাকার রাজস্ব আদায় হয়ঃ

১।   অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপি ২৮ টি গরু ও ০২ টি মহিষ  মহিষকুন্ডি করিডোরের মাধ্যমে করিডোর করে, যার রাজস্ব মূল্য ১৫,০০০/- টাকা।