মতবিনিময় সভাঃ ০২ ফেব্রুয়ারি ২০১৬
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ কাথূলী কোম্পানী ০১ ফেব্রুয়ারি ২০১৬ সময় ১৬৩০ ঘটিকায় কুতুবপুর তিন রাস্তার মোড় নামক স্থানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। নারী ও শিশু পাচার।
খ। অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিহত করা।
গ। মাদকদ্রব্য পাচার রোধ।
প্রতিপক্ষের সাথে সৌজন্যমূলক সাক্ষাতকার প্রতিবেদনঃ ০২ ফেব্রুয়ারি ২০১৬
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ প্রাগপুর কোম্পানী ০১ ফেব্রুয়ারি ২০১৬ সময় ০৯০০ ঘটিকায় বিপি নং-১৪৮/১-এস এর নিকট বিজিবি এর আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ৩৯ বিএসএফ ব্যাটালিয়নের নিউশিকারপুর ক্যাম্পের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় । উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। নারী ও শিশু পাচার রোধ।
খ। মাদকদ্রব্য পাচার রোধ।
গ। অবৈধভাবে সীমান্ত এলাকার জমির ফসল নষ্ট না করা।
সিজার প্রতিবেদন: ০২ ফেব্রুয়ারি ২০১৬
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ০১ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা হতে ০২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চরচিলমারী বিওপি ০২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০৫৩০ ঘটিকায় পদ্মার চড় নামক স্থানে অভিযান চালিয়ে ৪৯ বোতল ফেন্সিডিল ও ১৯ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ৪৮,১০০/- টাকা।
২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপি ০১ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ১৪৩০ ঘটিকায় আলিম ডোবা নামক স্থানে অভিযান চালিয়ে ০৭ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ১০,৫০০/- টাকা।
৩। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ আশ্রায়ন বিশেষ ক্যাম্প ০২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০৫১৫ ঘটিকায় ঠোটারপাড়া দক্ষিণ মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ২৬ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ৩৯,০০০/- টাকা।
৪। সর্বমোট সিজার মূল্য =৯৭,৬০০/-
করিডোর প্রতিবেদন: ০২ ফেব্রুয়ারি ২০১৬
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে ০১ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা হতে ০২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত টাকার রাজস্ব আদায় হয়ঃ
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপি ৪০ টি গরু ও ০৪ টি মহিষ এবং রামকৃষ্ণপুর বিওপি ১২ টি গরু মহিষকুন্ডি করিডোরের মাধ্যমে করিডোর করে, যার রাজস্ব মূল্য ২৮,০০০/- টাকা।