১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শেওড়াতলা বিওপি ১৩ ফেব্রুয়ারি ২০১৬ সময় ১৬০০ ঘটিকায় শেওড়াতলা তিনরাস্তার মোড় নামক স্থানে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। সীমান্ত এলাকায় গরু ছাগল না চরানো।
খ। মাদকদ্রব্য পাচার রোধ।
গ। নারী ও শিশু পাচার রোধ।
প্রতিপক্ষের সাথে সৌজন্যমূলক সাক্ষাতকার প্রতিবেদনঃ ১৪ ফেব্রুয়ারি ২০১৬
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ঠোটারপাড়া বিওপি ১৩ ফেব্রুয়ারি ২০১৬ সময় ১০১৫ ঘটিকায় বিপি নং-১৫৩/৬-এস এর নিকট বিএসএফ এর আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের উদয়কিষান ক্যাম্পের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। নারী ও শিশু পাচার রোধ।
খ। মাদকদ্রব্য পাচার রোধ।
গ। অবৈধভাবে সীমান্ত এলাকার জমির ফসল নষ্ট না করা।
সিজার প্রতিবেদন: ১৪ ফেব্রুয়ারি ২০১৬
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১৩ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা হতে ১৪ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপি ১৩ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ১৪৩০ ঘটিকায় আতারপাড়া মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ৭৯ কেজি বাংলাদেশী কালাইয়ের ডাল আটক করে, যার সিজার মূল্য ৭,৯০০/- টাকা।
২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মহিষকুন্ডি কোম্পানী ১৪ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০২৩০ ঘটিকায় ভাগযোত মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ৫২ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ৭৮,০০০/- টাকা।
৩। সর্বমোট সিজার মূল্য = ৮৫,৯০০/-
করিডোর প্রতিবেদন: ১৪ ফেব্রুয়ারি ২০১৬
-শূন্য-


