১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বিলগাথুয়া বিওপি ০৮ ফেব্রুয়ারি ২০১৬ সময় ১৭১০ ঘটিকায় পশ্চিম বিলগাথুয়া চৌরাস্তার মোড়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। সীমান্ত এলাকায় গরু ছাগল না চরানো।
খ। অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিহত করা।
গ। মাদকদ্রব্য পাচার রোধ।
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপি ০৮ ফেব্রুয়ারি ২০১৬ সময় ০৮২০ ঘটিকায় বিপি নং-১৫৪/৬-এস এর নিকট বিজিবি এর আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের মধুগাড়ী ক্যাম্পের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় । উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। নারী ও শিশু পাচার রোধ।
খ। মাদকদ্রব্য পাচার রোধ।
গ। অবৈধভাবে সীমান্ত পারাপার বোধ।
২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রুদ্রনগর বিওপি ০৮ ফেব্রুয়ারি ২০১৬ সময় ১০৩০ ঘটিকায় বিপি নং-১২৬ এর নিকট বিজিবি এর আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ১৫ বিএসএফ ব্যাটালিয়নের ভাটুপাড়া ক্যাম্পেরে সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় । উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। নারী ও শিশু পাচার রোধ।
খ। মাদকদ্রব্য পাচার রোধ।
গ। অবৈধভাবে সীমান্ত এলাকার জমির ফসল নষ্ট না করা।
সিজার প্রতিবেদন: ০৯ ফেব্রুয়ারি ২০১৬
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ০৮ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা হতে ০৯ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ প্রাগপুর কোম্পানী ০৮ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ২১১৫ ঘটিকায় গরুড়া মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ৭১ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ১,০৬,৫০০/- টাকা।
২। সর্বমোট সিজার মূল্য = ১,০৬,৫০০/-
করিডোর প্রতিবেদন: ০৯ ফেব্রুয়ারি ২০১৬
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে ০৮ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা হতে ০৯ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত টাকার রাজস্ব আদায় হয়ঃ
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপি ০৬ টি গরু মহিষকুন্ডি করিডোরের মাধ্যমে করিডোর করে, যার রাজস্ব মূল্য ৩,০০০/- টাকা।




