Pages

Sunday, January 10, 2016


গরীব দুস্থদের মাঝে বিজিবি কর্তৃক শীতবস্ত্র বিতরণ

অদ্য ১১ জানুয়ারি ২০১৬ তারিখ সকাল ১১০০ ঘটিকার সময় ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ আশ্রায়ন বিশেষ ক্যাম্প সদরে চর এলাকায় বসবাসরত গরীব দুস্থদের মাঝে বিজিবি কর্তৃক শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৭  বর্ডার গার্ড ব্যাটালিয়নের কোয়ার্টার মাষ্টার আবদুর রহিম। এছাড়াও আশ্রায়ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় গরীব দুস্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, যা সীমান্ত এলাকায় বসবাসরত গরীব ও দুস্থদের শীত নিবারণ কিছুটা হলেও লাঘব হবে। তিনি আরো বলেন যে, সীমান্ত এলাকার জনগণের জন্য বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 


 
 



মতবিনিময় সভাঃ ১১ জানুয়ারি ২০১৬
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চরচিলমারী বিওপি ১০ জানুয়ারি ২০১৬ সময় ১৬২০ ঘটিকায় চাংলাবাজার নামক স্থানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ

ক।    নারী ও শিশু পাচার।
খ।    অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিহত করা।
গ।    মাদকদ্রব্য পাচার রোধ।
ঘ।    চোরাচালন প্রতিরোধ।

২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শেওড়াতলা বিওপি ১০ জানুয়ারি ২০১৬ সময় ১৬৩০ ঘটিকায় শেওড়াতলা তিন রাস্তার মোড় নামক স্থানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ

ক।    নারী ও শিশু পাচার।
খ।    অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিহত করা।
গ।    মাদকদ্রব্য পাচার রোধ।
ঘ।    চোরাচালন প্রতিরোধ।

প্রতিপক্ষের সাথে সৌজন্যমূলক সাক্ষাতকার প্রতিবেদনঃ ১১ জানুয়ারি ২০১৬
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপি বিওপি ১০ জানুয়ারি ২০১৬ সময় ১০০০ ঘটিকায় বিপি নং ৮৪/৭-এস এর নিকট বিজিবিরি আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের দয়রামপুর ক্যাম্পের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় । উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ

ক।    অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ।
খ।    চোরাচালান পাচার রোধ।
গ।    মাদকদ্রব্য পাচার রোধ।
ঘ।    নারী ও শিশু পাচার।

২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ তেঁতুলবাড়ী বিওপি ১০ জানুয়ারি ২০১৬ সময় ১০৪০ ঘটিকায় বিপি নং ১৩৯/১-এস এর নিকট বিজিবিরি আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ৩৯ বিএসএফ ব্যাটালিয়নের বেতরামচন্দ্রপুর কোম্পানী সদরের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় । উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ

ক।    অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ।
খ।    চোরাচালান পাচার রোধ।
গ।    মাদকদ্রব্য পাচার রোধ।
ঘ।    নারী ও শিশু পাচার।

৩। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ দাড়িয়াপুর বিওপি ১০ জানুয়ারি ২০১৬ সময় ১০০০ ঘটিকায় বিপি নং ১১২ এর নিকট বিজিবির আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ১৫ বিএসএফ ব্যাটালিয়নের বালিউড়া বিটারপাড়া ক্যাম্পের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় । উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ

ক।    অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ।
খ।    চোরাচালান পাচার রোধ।
গ।    মাদকদ্রব্য পাচার রোধ।

সিজার প্রতিবেদন: ১১ ডিসেম্বর ২০১৬
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১০ জানুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা হতে ১১ জানুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত  নিম্নবর্ণিত সিজার হয়:

১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ধর্মদাহ বিওপি ১০ জানুয়ারি ২০১৬ তারিখ ২১৫০ ঘটিকায় পশ্চিম ধর্মদাহ মেহগনি বাগান নামক স্থানে অভিযান চালিয়ে ১৭ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ২৫,৫০০/- টাকা।

২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চরচিলমারী বিওপি ১০ জানুয়ারি ২০১৬ তারিখ ১৪৩৫ ঘটিকায় আকন্দপাড়া মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ২০ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ৩০,০০০/- টাকা।
৩। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ আশ্রায়ন বিওপি ১১ জানুয়ারি ২০১৬ তারিখ ০২৩০ ঘটিকায় ঠোটারপাড়া উত্তর পাড় নদীর পার্শ্বে অভিযান চালিয়ে ২.৫ কেজি গাঁজা আটক করে, যার সিজার মূল্য ৮,৭৫০/- টাকা।

৪। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বিলগাথুয়া বিওপি ১০ জানুয়ারি ২০১৬ তারিখ ১২০০ ঘটিকায় পশ্চিম বিলগাথুয়া মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ২৭ বোতল ফেন্সিডিল আটক করে, যার সিজার মূল্য ১০,৮০০/- টাকা।

৫।    সর্বমোট সিজার মূল্য-৭৫,০৫০/-।

করিডোর প্রতিবেদন:  ১১ জানুয়ারি ২০১৬

-শূন্য-