Pages

Sunday, January 24, 2016

১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপি ২৪ জানুয়ারি ২০১৬ সময় ১৭৩০ ঘটিকায় বিপি নং-১৫৭/৩-এস এর নিকট বিজিবি এর আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের সরকারপাড়া ক্যাম্পের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় । উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ

ক।   নারী ও শিশু পাচার রোধ।
খ।   মাদকদ্রব্য পাচার রোধ।
গ।   অবৈধভাবে সীমান্ত এলাকার জমির ফসল নষ্ট না করা।

সিজার প্রতিবেদন: ২৫ জানুয়ারি ২০১৬

৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২৪ জানুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা হতে ২৫ জানুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:

১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চিলমারী কোম্পানী ২৪ জানুয়ারি ২০১৬ তারিখ ১৬০০ ঘটিকায় সলিমের চর  নামক স্থানে অভিযান চালিয়ে ৭৫ কেজি বাংলাদেশী মুগ ডাল আটক করে, যার সিজার মূল্য ৯,৭৫০/- টাকা।

২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বাজিতপুর বিওপি ২৪ জানুয়ারি ২০১৬ তারিখ ২১০০ ঘটিকায় বিপি ১১৭/৪-এস এর নিকট অভিযান চালিয়ে ২৫,০০০ পিস আরমিট ট্যাবলেট আটক করে, যার সিজার মূল্য ২,৫০,০০০/- টাকা।

৩। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ধর্মদাহ বিওপি ২৫ জানুয়ারি ২০১৬ তারিখ ০৪৩০ ঘটিকায় পশ্চিম ধর্মদাহ মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ১৯ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ২৮,৫০০/- টাকা।

৪। সর্বমোট সিজার মূল্য =২,৮৮,২৫০/-


করিডোর প্রতিবেদন: ২৫ জানুয়ারি ২০১৬

-শূন্য-