Pages

Friday, January 8, 2016

১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বিগলগাথুয়া বিওপি ০৮ জানুয়ারি ২০১৬ সময় ১৩৪৫ ঘটিকায় বিলগাথুয়া মসজিদ নামক স্থানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
­
ক।   নারী ও শিশু পাচার।
খ।   অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিহত করা।
গ।   মাদকদ্রব্য পাচার রোধ।
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রদ্রনগর বিওপি ০৮ জানুয়ারি ২০১৬ সময় ০৯৩০ ঘটিকায় বিপি নং-১২৬ এর নিকট বিজিবির আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ১৫ বিএসএফ ব্যাটালিয়নের ভাটুপাড়া ক্যাম্পের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় । উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ

ক।   নারী ও শিশু পাচার রোধ।
খ।   মাদকদ্রব্য পাচার রোধ।
গ।   অবৈধভাবে সীমান্ত এলাকার জমির ফসল নষ্ট না করা।
ঘ।   কাটাতারের বেড়া কর্তন না করা।

সিজার প্রতিবেদন: ০৯ জানুয়ারি ২০১৬

৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ০৮ জানুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা হতে ০৯ জানুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত  নিম্নবর্ণিত সিজার হয়:

১। অত্র ব্যাটালিয়নের রংমহল বিওপি ০৯ জানুয়ারি ২০১৬ তারিখ ০৪০০ ঘটিকায় খাসমহল মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ১০ বোতল  বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ১৫,০০০/- টাকা।

২। অত্র ব্যাটালিয়নের প্রাগপুর কোম্পানী ০৮ জানুয়ারি ২০১৬ তারিখ ২০৩০ ঘটিকায় চরপ্রাগপুর মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ৫০ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ৭৫,০০০/- টাকা।

৩। অত্র ব্যাটালিয়নের চিলমারী কোম্পানী ০৮ জানুয়ারি ২০১৬ তারিখ ১৯৩০ ঘটিকায় আজুমান পাড়া মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ৩০ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ৪৫,০০০/- টাকা।

৪। অত্র ব্যাটালিয়নের উদয়নগর পোষ্ট ০৮ জানুয়ারি ২০১৬ তারিখ ২১০০ ঘটিকায় পদ্মা নদীর চর নামক স্থানে অভিযান চালিয়ে ০৫ বোতল ফেন্সিডিল, ১৫ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ২৪,৫০০/- টাকা।

৫।   সর্বমোট সিজার মূল্য-১,৫৯,৫০০/-।


করিডোর প্রতিবেদন:  ০৯ জানুয়ারি ২০১৬

৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে ০৮ জানুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা হতে ০৯ জানুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত টাকার রাজস্ব আদায় হয়ঃ
১।    অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপি ০২ টি গরু এবং ১২ টি মহিষ মহিষকুন্ডি করিডোরের মাধ্যমে করিডোর করে, যার রাজস্ব মূল্য ৭,০০০/- টাকা।