১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ কাথুলী কোম্পানী ২৩ জানুয়ারি ২০১৬ সময় ১৬৩০ ঘটিকায় ধলা স্কুল মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। নারী ও শিশু পাচার।
খ। অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিহত করা।
গ। মাদকদ্রব্য পাচার রোধ।
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর পোষ্ট ২৩ জানুয়ারি ২০১৬ সময় ১৬৩০ ঘটিকায় বিপি নং-৮৪/২-এস এর নিকট বিজিবি এর আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের ফরাজীপাড়া ক্যাম্পের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় । উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। নারী ও শিশু পাচার রোধ।
খ। মাদকদ্রব্য পাচার রোধ।
গ। অবৈধভাবে সীমান্ত এলাকার জমির ফসল নষ্ট না করা।
২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ কাজিপুর বিওপি ২৩ জানুয়ারি ২০১৬ সময় ০৮৩০ ঘটিকায় বিপি নং-১৪৭/৩-এস এর নিকট বিজিবি এর আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ৩৯ বিএসএফ ব্যাটালিয়নের ভারুলপাড়া ক্যাম্পের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় । উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। নারী ও শিশু পাচার রোধ।
খ। মাদকদ্রব্য পাচার রোধ।
গ। অবৈধভাবে সীমান্ত এলাকার জমির ফসল নষ্ট না করা।
ঘ। সীমান্ত এলাকায় চুরি ডাকাতি রোধ।
সিজার প্রতিবেদন: ২৪ জানুয়ারি ২০১৬
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২৩ জানুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা হতে ২৪ জানুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপি ২৩ জানুয়ারি ২০১৬ তারিখ ১২১০ ঘটিকায় আতারপাড়া মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ৮৭ বোতল ভারতীয় বিষ আটক করে, যার সিজার মূল্য ৩৬,৭০০/- টাকা।
২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ তেতুলবাড়ী বিওপি ২৩ জানুয়ারি ২০১৬ তারিখ ১৭০০ ঘটিকায় মথুরাপুর হাটপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ০৬ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ৯,০০০/- টাকা।
৩। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রংমহল বিওপি ২৩ জানুয়ারি ২০১৬ তারিখ ০৪০০ ঘটিকায় খাসমহল খেজুর বাগান নামক স্থানে অভিযান চালিয়ে ১২ টি ভারতীয় ইনজেকশন আটক করে, যার সিজার মূল্য ১,৮০০/- টাকা।
৪। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বুড়িপোতা কোম্পানী ২৩ জানুয়ারি ২০১৬ তারিখ ০৪০০ ঘটিকায় বুড়িপোতা মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ১২০০০ পিস ভারতীয় আরমিট ট্যাবলেট আটক করে, যার সিজার মূল্য ১,২০,০০০/- টাকা।
করিডোর প্রতিবেদন: ২৪ জানুয়ারি ২০১৬
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে ২৩ জানুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা হতে ২৪ জানুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত টাকার রাজস্ব আদায় হয়ঃ
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপি ৭০ টি ও রামকৃষ্ণপুর বিওপি ০৮ টি গরু ও ০৪ টি মহিষ মহিষকুন্ডি করিডোরের মাধ্যমে করিডোর করে, যার রাজস্ব মূল্য ৪১,০০০/- টাকা।