১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ তেঁতুলবাড়ী বিওপি ১১ জানুয়ারি ২০১৬ সময় ১৬০০ ঘটিকায় তেঁতুলবাড়ী বাজার নামক স্থানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। নারী ও শিশু পাচার।
খ। অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিহত করা।
গ। মাদকদ্রব্য পাচার রোধ।
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বিলগাথুয়া বিওপি ১১ জানুয়ারি ২০১৬ সময় ১০০০ ঘটিকায় বিপি নং-১৪৯ এর নিকট বিজিবির আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ৩৯ বিএসএফ ব্যাটালিয়নের রানীনগর ক্যাম্পের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় । উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। নারী ও শিশু পাচার রোধ।
খ। মাদকদ্রব্য পাচার রোধ।
গ। অবৈধভাবে সীমান্ত এলাকার জমির ফসল নষ্ট না করা।
ঘ। কাটাতারের বেড়া কর্তন না করা।
২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ঝাঁ ঝাঁ বিওপি ১১ জানুয়ারি ২০১৬ সময় ১০০০ ঘটিকায় বিপি নং-১২১/২- এর নিকট বিজিবির আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ১৫ বিএসএফ ব্যাটালিয়নের লালবাজার ক্যাম্পের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় । উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। নারী ও শিশু পাচার রোধ।
খ। মাদকদ্রব্য পাচার রোধ।
গ। অবৈধভাবে সীমান্ত এলাকার জমির ফসল নষ্ট না করা।
ঘ। কাটাতারের বেড়া কর্তন না করা।
সিজার প্রতিবেদন: ১২ জানুয়ারি ২০১৬
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১১ জানুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা হতে ১২ জানুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:
১। অত্র ব্যাটালিয়নের প্রাগপুর কোম্পানী সদর ১২ জানুয়ারি ২০১৬ তারিখ ০৩০০ ঘটিকায় প্রাগপুর মিস্ত্রীপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ২০ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ৩০,০০০/- টাকা।
২। অত্র ব্যাটালিয়নের রামকৃষ্ণপুর বিওপি ১২ জানুয়ারি ২০১৬ তারিখ ০৪০০ ঘটিকায় চড়ইকুড়ি মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ১৮ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ২৭,০০০/- টাকা।
৩। সর্বমোট সিজার মূল্য-৫৭,০০০/-।
করিডোর প্রতিবেদন: ১২ জানুয়ারি ২০১৬



