Pages

Thursday, January 7, 2016

অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বাজিতপুর বিওপি ০৭ জানুয়ারি ২০১৬ সময় ১৭০০ ঘটিকায় বুড়িপোতা গ্রাম নামক স্থানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
­
ক।   নারী ও শিশু পাচার।
খ।   অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিহত করা।
গ।   মাদকদ্রব্য পাচার রোধ।

১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রংমহল বিওপি ০৭ জানুয়ারি ২০১৬ সময় ১৬০০ ঘটিকায় বিপি নং-১৩৫/১-এস নিকট বিজিবির আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ৩৯ বিএসএফ ব্যাটালিয়নের বুড়িপোতা ক্যাম্পের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় । উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ

ক।   নারী ও শিশু পাচার রোধ।
খ।   মাদকদ্রব্য পাচার রোধ।
গ।   অবৈধভাবে সীমান্ত এলাকার জমির ফসল নষ্ট না করা।
ঘ।   কাটাতারের বেড়া কর্তন না করা।

২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শেওড়াতলা বিওপি ০৭ জানুয়ারি ২০১৬ সময় ১০৩০ ঘটিকায় বিপি নং-১৪২/৩-এস নিকট বিজিবির আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ৩৯ বিএসএফ ব্যাটালিয়নের বেজনাথপুর ক্যাম্পের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় । উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ

ক।   নারী ও শিশু পাচার রোধ।
খ।   অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ।
গ।   সীমান্ত এলাকা চুরি রোধ করা।
ঘ।   কাটাতারের বেড়া কর্তন না করা।

সিজার প্রতিবেদন: ০৮ জানুয়ারি ২০১৬
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ০৭ জানুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা হতে ০৮ জানুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত  নিম্নবর্ণিত সিজার হয়:

১। অত্র ব্যাটালিয়নের দাড়িয়াপুর বিওপি ০৭ জানুয়ারি ২০১৬ তারিখ ১৯০০ ঘটিকায় শালিকার মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ২৯ বোতল ফেন্সিডিল আটক করে, যার সিজার মূল্য ১১,৫০০/- টাকা।
২। অত্র ব্যাটালিয়নের প্রাগপুর কোম্পানী ০৭ জানুয়ারি ২০১৬ তারিখ ১৬০০ ঘটিকায় প্রাগপুর বাজার নামক স্থানে অভিযান চালিয়ে ০১ পুরিয়া হিরোইন, ০১ টি মোবাইলসেট, ০২ টি গ্রামীন সীম, ০১টি ২জিবি মেমোরী কার্ডসহ মাদক ব্যবসায়ীকে আটক করে, যার সিজার মূল্য ৩,৫০০/- টাকা। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম ও ঠিকানা-মোঃ আমিনুল ইসলাম-সোমো (৩২), পিতা-মৃত জাবেদ আলী, গ্রাম ও পোষ্ট-রিফায়েতপুর, থানা-দৌলতপুর, জেলা- কুষ্টিয়া। আটককৃত মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত কর্তৃক ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে, যার মামলা নম্বর ০৫/২০১৬ তারিখ ০৭ জানুয়ারি ২০১৬।
৩।   সর্বমোট সিজার মূল্য-১৫,০০০/-।

করিডোর প্রতিবেদন:  ০৮ জানুয়ারি ২০১৬

-শূন্য-