১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ধর্মদাহ বিওপি ২১ জানুয়ারি ২০১৬ সময় ১৭৩০ ঘটিকায় আদাবাড়ীয়া অস্থায়ী ইউপি অফিসের সামনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। নারী ও শিশু পাচার।
খ। অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিহত করা।
গ। মাদকদ্রব্য পাচার রোধ।
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ জামালপুর বিওপি ২১ জানুয়ারি ২০১৬ সময় ১৬৪৫ ঘটিকায় বিপি নং-১৫৩/২-এস এর নিকট বিজিবি এর আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের উদয় কিষাণ ক্যাম্পের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় । উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। নারী ও শিশু পাচার রোধ।
খ। মাদকদ্রব্য পাচার রোধ।
গ। অবৈধভাবে সীমান্ত এলাকার জমির ফসল নষ্ট না করা।
ঘ। কাটাতারের বেড়া কর্তন না করা।
সিজার প্রতিবেদন: ২২ জানুয়ারি ২০১৬
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২১ জানুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা হতে ২২ জানুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপি ২১ জানুয়ারি ২০১৬ তারিখ ১৮৩০ ঘটিকায় পদ্মার চর নামক স্থানে অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিল আটক করে, যার সিজার মূল্য ৪,০০০/- টাকা।
২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ প্রাগপুর কোম্পানী সদর ২১ জানুয়ারি ২০১৬ তারিখ ১৪১৫ ঘটিকায় পশ্চিম প্রাগপুর কারিগর পাড়া নামক স্থানে মোঃ বশির মিয়া (৩২), পিতা- রব্বান বিশ্বাস, গ্রাম-ভাঙ্গাপাড়া, পোষ্ট- মহিষকুন্ডি, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়ার ০৩ বোতল ফেন্সিডিল, ০১ জোড়া ভারতীয় হিন্ড ডলার কেস, ০১ জোড়া ভারতীয় জাম্বু কেস, ০১ টি ভারতীয় ফ্রিডম মোটর সাইকেলসহ আটক করে, যার সিজার মূল্য ১,২৩,২০০/- টাকা।
৩। সর্বমোট সিজার মূল্য =১,২৭,২০০/-
করিডোর প্রতিবেদন: ২২ জানুয়ারি ২০১৬
-শূন্য-