Pages

Wednesday, December 16, 2015

অধিনায়ক, ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক সাত মুক্তিযোদ্ধার কবর জিয়ারত

অত্র ব্যাটালিয়নের অধিনায়ক বিএ-৩৭৪১ লেঃ কর্নেল মোঃ আবুল কালাম আজাদ, জি+, অধিনায়ক, ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কাজিপুর বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত বর্ডার গার্ড বাংলাদেশ তৎকালীন ইপিআর সদস্যদের সাত মুক্তিযোদ্ধার কবর জিয়ারত শেষে স্থানীয় জনগণের সাথে কুশলাদী বিনিময় করেন। এ শহীদ মুক্তিযোদ্ধারা আমাদের দেশের বীর এবং বাংলাদেশ স্বাধীন করার জন্য জীবন উসর্গ করেছেন। আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করি।