প্রতিপক্ষের সাথে সৌজন্যমূলক সাক্ষাতকার প্রতিবেদনঃ ১৩ ডিসেম্বর ২০১৫
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ প্রাগপুর কোম্পানী ১২ ডিসেম্বর ২০১৫ সময় ১৫০০ ঘটিকায় বিপি নং ১৪৮/১-এস এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি'র আহবানে ৩৯ বিএসএফ ব্যাটালিয়নের নিউশিকারপুর ক্যাম্পের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় । উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। মাদকদ্রব্য পাচার রোধ।
খ। অবৈধভাবে সীমান্ত পারাপাড় রোধ।
গ। নারী ও শিশু পাচার রোধ|
সিজার প্রতিবেদন: ১৩ ডিসেম্বর ২০১৫
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১২ ডিসম্বের ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা হতে ১৩ ডিসেম্বর ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ প্রাগপুর কোম্পানী ১১ ডিসেম্বর ২০১৫ তারিখ ১৯৩০ ঘটিকায় মিস্ত্রিপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ১৫০ কেজি পেয়াজের কুলি আটক করে, যার সিজার মূল্য ১,৫০০/- টাকা।
২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উদযনগর পোষ্ট ১৩ ডিসেম্বর ২০১৫ তারিখ ০৩৫০ ঘটিকায় ডিগ্রীরচর মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ১৫ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ২২,৫০০/- টাকা।
৩। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপি ১৩ ডিসেম্বর ২০১৫ তারিখ ০২৩০ ঘটিকায় পদ্মানদীর চর নামক স্থানে অভিযান চালিয়ে ১৮ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ২৭,০০০/- টাকা।
৪। সর্বমোট সিজার মূল্য-৫১,০০০/-
করিডোর প্রতিবেদন: ১৩ ডিসেম্বর ২০১৫
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে ১২ ডিসেম্বর ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা হতে ১৩ ডিসেম্বর ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত টাকার রাজস্ব আদায় হয়ঃ
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপি ১৬ টি গরু, ২০ টি মহিষ, রামকৃষ্ণপুর বিওপি ১৩ টি গরু, ২৪ টি মহিষি এবং চিলমারী কোম্পানী সদর ১০ টি মহিষ মহিষকুন্ডি করিডোরের মাধ্যমে (সর্বমোট গরু-২৯ টি ও ৫৪ টি মহিষ)করিডোর করে, যার রাজস্ব মূল্য ৪১,৫০০/- টাকা।