১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রুদ্রনগর বিওপি ১৮ ডিসেম্বর ২০১৫ সময় ১৬৩০ ঘটিকায় রুদ্রনগর প্রাথমিক বিদ্যালয় স্কুল নামক স্থানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। মাদকদ্রব্য পাচার রোধ।
খ। নারী ও শিশুপাচার রোধ।
গ। অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ।
২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ কাজিপুর বিওপি ১৮ ডিসেম্বর ২০১৫ সময় ১৪০০ ঘটিকায় কাজিপুর ফুটবল মাঠ নামক স্থানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। মাদকদ্রব্য পাচার রোধ।
খ। অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ।
গ। নারী ও শিশু পাচার রোধ।
ঘ। সীমান্তের শুন্য লাইন অতিক্রম না করা।
৩। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ঝাঁ ঝাঁ বিওপি ১৮ ডিসেম্বর ২০১৫ সময় ১৬৪৫ ঘটিকায় হরিরামপুর রাজধানী মোড় নামক স্থানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। চোরাচালান পাচার রোধ।
খ। মাদকদ্রব্য পাচার রোধ।
গ। নারী ও শিশুপাচার রোধ।
ঘ। অবৈধভাবে গবাদি পশু পারাপার রোধ।
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১৮ ডিসম্বের ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা হতে ১৯ ডিসেম্বর ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রংমহল বিওপি ১৯ ডিসেম্বর ২০১৫ তারিখ ০৩০০ ঘটিকায় খাসমহল বাশবাগান নামক স্থানে অভিযান চালিয়ে ০৯ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ১৩,৫০০/- টাকা।
২। সর্বমোট সিজার মূল্য-১৩,৫০০/-।
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে ১৮ ডিসেম্বর ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা হতে ১৯ ডিসেম্বর ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত টাকার রাজস্ব আদায় হয়ঃ
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ আশ্রয়ন বিশেষ ক্যাম্প ০২ টি মহিষ মহিষকুন্ডি করিডোরের মাধ্যমে করিডোর করে, যার রাজস্ব মূল্য ১,০০০/- টাকা।



