প্রতিপক্ষের সাথে সৌজন্যমূলক সাক্ষাতকার প্রতিবেদনঃ ২৫ ডিসেম্বর ২০১৫
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপি সদর ২৪ ডিসেম্বর ২০১৫ সময় ১০১০ ঘটিকায় বিপি নং ১৫৭/২-এস এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি'র আহবানে ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের সরকারপাড়া ক্যাম্পের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় । উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। মাদকদ্রব্য পাচার রোধ।
খ। চোরাচালান পাচার রোধ।
গ। নারী ও শিশু পাচার রোধ।
ঘঙঘ। অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিহত করা।
[
সিজার প্রতিবেদন: ২৫ ডিসেম্বর ২০১৫
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২৪ ডিসেম্বর ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা হতে ২৫ ডিসেম্বর ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:
১। অত্র ব্যাটালিয়নের ব্যাটালিয়ন সদর ১৩ ডিসেম্বর ২০১৫ তারিখ ০১৩০ ঘটিকায় অবৈধভাবে মালামাল ভারত হতে ঢাকায় নিয়ে যাওয়ার সময় টহল দল যশোর হতে ঢাকাগামী এসএ পরিবহনের একটি কার্ভাড ভ্যান তল্লাশী করে ০৮ টি (আর-৩০১) মোবাইল ট্যাব এবং ০৭ টি (ওএমই) মোবাইল ট্যাব জব্দ করে।যার সিজারমূল্য ১,৫০,০০০/- টাকা ।
২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপি ২৪ ডিসেম্বর ২০১৫ তারিখ ১১৪৫ ঘটিকায় আতারপাড়া মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ১২১ বোতল ফেন্সিডিল আটক করে, যার সিজারমূল্য ৪৮,৪০০/- টাকা ।
৩। সব©মোট সিজার মূল্য =১,৯৮,৪০০/-
করিডোর প্রতিবেদন: ২৫ ডিসেম্বর ২০১৫
শূন্য