Pages

Sunday, December 13, 2015

প্রতিপক্ষের সাথে সৌজন্যমূলক সাক্ষাতকার প্রতিবেদনঃ ১৪ ডিসেম্বর ২০১৫

১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ প্রাগপুর কোম্পানী ১৩ ডিসেম্বর ২০১৫ সময় ০৯৩০ ঘটিকায় বিপি নং ১৫৩/৬-এস এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি'র আহবানে ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের নাসিরাপাড়া ক্যাম্পের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় । উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ

 

ক।   মাদকদ্রব্য পাচার রোধ।

খ।   অবৈধভাবে সীমান্ত পারাপাড় রোধ।

গ।   নারী ও শিশু পাচার রোধ|  

 

সিজার প্রতিবেদন: ১৪ ডিসেম্বর ২০১৫

৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১৩ ডিসম্বের ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা হতে ১৪ ডিসেম্বর ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত  নিম্নবর্ণিত সিজার হয়:

 

১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শেওড়াতলা বিওপি ১৩ ডিসেম্বর ২০১৫ তারিখ ১৩০০ ঘটিকায় রিফুজিপাড়া মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ০৬ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ৯,০০০/- টাকা।

 

২। অত্র ব্যাটালিয়নের ব্যাটালিয়ন সদর ১৩ ডিসেম্বর ২০১৫ তারিখ ০৭৪৫ ঘটিকায় খুলনা হতে গোয়ালন্দগামী রেলে অবৈধ ভারতীয় মালামাল নিয়ে যাওয়ার সময় হালসা রেলষ্টেশন নামক স্থানে ট্রেন তল্লাশী করে ভারতীয় উন্নত মানের শাড়ী-৫৬ পিস এবং ভারতীয় স্যুটের কাপড়-২৯২ মিটার আটক করে, যার সিজার মূল্য ৪,৩৩,৬০০/- টাকা।

 

৩। অত্র ব্যাটালিয়নের ব্যাটালিয়ন সদর ১০ ডিসেম্বর ২০১৫ তারিখ ০১৩০ ঘটিকায় মাগুরা হতে ঢাকাগামী এস এ পরিবহন (২৯৪) ও রেইনবো কুরিয়ার সার্ভিস (ঢাকা মেট্রো-০৩-৬৫৪২) এ অবৈধ বিদেশী ঔষধ নিয়ে যাওয়ার সময় মাগুরা বাসষ্ট্যান্ড নামক স্থানে ট্রাক্সফোর্স অভিযান চালিয়ে FENG SHOW-৯১ কন্টিনার GYMNENA TABLETS-০৬ প্যাকেট এবং TIANSHICELL REJU VENATION-০৫ প্যাকেট বিদেশী ঔষধ আটক করে, যার সিজার মূল্য ২,৮৬,২০০/- টাকা।

 

৪।    সর্বমোট সিজার মূল্য-৭,২৮,৮০০/-

 

করিডোর প্রতিবেদন:  ১৪ ডিসেম্বর ২০১৫

 

৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে ১৩ ডিসেম্বর ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা হতে ১৪ ডিসেম্বর ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত টাকার রাজস্ব আদায় হয়ঃ

অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপি ০৩ টি গরু, ০২ টি মহিষ মহিষকুন্ডি করিডোরের মাধ্যমে করিডোর করে, যার রাজস্ব মূল্য ২,৫০০/- টাকা।