১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ প্রাগপুর কোম্পানী ১৭ ডিসেম্বর ২০১৫ সময় ১৬১৫ ঘটিকায় প্রাগপুর জামে মসজিদ নামক স্থানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। মাদকদ্রব্য পাচার রোধ।
খ। নারী ও শিশুপাচার রোধ।
গ। অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ।
২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শেওড়াতলা বিওপি ১৭ ডিসেম্বর ২০১৫ সময় ১৬০০ ঘটিকায় শেওড়াতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় নামক স্থানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। মাদকদ্রব্য পাচার রোধ।
খ। অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ।
গ। নারী ও শিশু পাচার রোধ।
৩। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপি ১৭ ডিসেম্বর ২০১৫ সময় ১৬০০ ঘটিকায় মোহাম্মদপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ নামক স্থানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। চোরাচালান পাচার রোধ।
খ। মাদকদ্রব্য পাচার রোধ।
গ। নারী ও শিশুপাচার রোধ।
ঘ। অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ।
ঙ। অবৈধভাবে গবাদি পশু পারাপার রোধ।
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রংমহল বিওপি ১৭ ডিসেম্বর ২০১৫ সময় ১০০০ ঘটিকায় বিপি নং ১৩৬/৫-এস এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি'র আহবানে ৩৯ বিএসএফ ব্যাটালিয়নের দীগলকান্দি ক্যাম্পের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় । উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। মাদকদ্রব্য পাচার রোধ।
খ। নারী ও শিশুপাচার রোধ।
গ। অবৈধভাবে গবাদী পশু আনয়ন প্রতিহত করা।
ঘ। অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ।
২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ কাথুলী কোম্পানী সদর ১৭ ডিসেম্বর ২০১৫ সময় ১১৩০ ঘটিকায় বিপি নং ১৩৩/৩-এস এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি'র আহবানে ১৫ বিএসএফ ব্যাটালিয়নের রাউথবাড়ী কোম্পানী সদরের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় । উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। মাদকদ্রব্য পাচার রোধ।
খ। নারী ও শিশুপাচার রোধ।
গ। অবৈধভাবে গবাদী পশু আনয়ন প্রতিহত করা।
ঘ। অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ।
ঙ। চোরাচালান পাচার রোধ।
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১৭ ডিসম্বের ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা হতে ১৮ ডিসেম্বর ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপি ১৮ ডিসেম্বর ২০১৫ তারিখ ০৪০০ ঘটিকায় চাইডোবা মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ১৭ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ২৫,৫০০/- টাকা।
২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বাজিতপুর বিওপি ১৮ ডিসেম্বর ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকায় বিপি ১১৭/৪-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে আর-মিন্ট (R-MINT)ট্যাবলেট-৯,০০০ পিস আটক করে, যার সিজার মূল্য ৯০,০০০/- টাকা।
৩। সর্বমোট সিজার মূল্য-১,১৫,৫০০/-


