মতবিনিময় সভাঃ ১৫ ডিসেম্বর ২০১৫
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ দাড়িয়াপুর বিওপি ১৪ ডিসেম্বর ২০১৫ সময় ১৬০০ ঘটিকায় দাড়িয়াপুর পাকুড়তলা নামক স্থানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। চোরাচালান রোধ।
খ। মাদকদ্রব্য পাচার রোধ।
গ। অবৈধভাবে শূন্য রেখায় ঘাস না কাটা।
ঘ। সীমান্ত পারাপাড় রোধ।
প্রতিপক্ষের সাথে সৌজন্যমূলক সাক্ষাতকার প্রতিবেদনঃ ১৫ ডিসেম্বর ২০১৫
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রুদ্রনগর বিওপি ১৪ ডিসেম্বর ২০১৫ সময় ০৮৩০ ঘটিকায় বিপি নং ১২৬ এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি'র আহবানে ১৫ বিএসএফ ব্যাটালিয়নের নবচন্দ্রপুর ক্যাম্পের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় । উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। নারী ও শিশুপাচার রোধ।
খ। মাদকদ্রব্য পাচার রোধ।
খ। অবৈধভাবে সীমান্ত পারাপাড় রোধ।
ঘ। কাটাতারের বেড়া কতন না করা।
সিজার প্রতিবেদন: ১৫ ডিসেম্বর ২০১৫
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১৪ ডিসম্বের ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা হতে ১৫ ডিসেম্বর ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপি ১৪ ডিসেম্বর ২০১৫ তারিখ ১৮০০ ঘটিকায় আতারপাড়া পদ্মানদীর চর নামক স্থানে অভিযান চালিয়ে ৭৪ বোতল ফেন্সিডিল আটক করে, যার সিজার মূল্য ২৯,৬০০/- টাকা।
২। অত্র ব্যাটালিয়নের প্রাগপুর কোম্পানী ১৫ ডিসেম্বর ২০১৫ তারিখ ০০৩০ ঘটিকায় মিস্ত্রিপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ১২ বোতল বিদেশী মদ ও ২০ বোতল ফেন্সিডিল আটক করে, যার সিজার মূল্য ২৬,০০০/- টাকা।
৩। অত্র ব্যাটালিয়নের আলীনগর বিওপি ১৫ ডিসেম্বর ২০১৫ তারিখ ০৪০০ ঘটিকায় মাঝির চর নামক স্থানে অভিযান চালিয়ে ৮৫ বোতল ফেন্সিডিল আটক করে, যার সিজার মূল্য ৩৪,০০০/- টাকা।
৪। সর্বমোট সিজার মূল্য-৮৯,৬০০/-
করিডোর প্রতিবেদন: ১৫ ডিসেম্বর ২০১৫
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে ১৪ ডিসেম্বর ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা হতে ১৫ ডিসেম্বর ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত টাকার রাজস্ব আদায় হয়ঃ
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপি ০৯ টি গরু, মহিষকুন্ডি করিডোরের মাধ্যমে করিডোর করে, যার রাজস্ব মূল্য ৪,৫০০/- টাকা।