মতবিনিময় সভাঃ ২৬ মে ২০১৬
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ঠোটারপাড়া ২৫ মে ২০১৬ সময় ১৭৩০ ঘটিকায় পাকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ নামক স্থানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক মহোদয় এর সভাপতিত্ত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। মাদকদ্রব্য পাচার প্রতিরোধ করা।
খ। অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করা।
গ। নারী ও শিশু পাচার রোধ।
সিজার প্রতিবেদন: ২৬ মে ২০১৬
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২৫ মে ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা হতে ২৬ মে ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মহিষকুন্ডি কোম্পানী ২৬ মে ২০১৬ তারিখ ০৪০০ ঘটিকায় দক্ষিণ মাঠপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল আটক করে, যার সিজার মূল্য = ২০,০০০/-টাকা।
২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ জামালপুর বিওপি ২৬ মে ২০১৬ তারিখ ০১৩০ ঘটিকায় জামালপুর মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ০৮ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য = ১২,০০০/-টাকা।
৩। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চিলমারী কোম্পানী ২৫ মে ২০১৬ তারিখ ১৪৩০ ঘটিকায় গড়ের পাড়া মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ভ্যাসমল তেল ১২ বোতল ১,২০০/-, হিরো রয়েল গোল্ড বাইসাইকেল ০১ টি ৭,০০০/-, হারকিউলিস বাইসাইকেল ০১ টি ৬,০০০/-, হিরো সাইকেল ০১ টি ৩,৫০০/-, যার সিজার মূল্য = ১৭,৭০০/-টাকা।
৪। অত্র ব্যাটালিয়ন সদর ২৪ মে ২০১৬ তারিখ ০০৩০ ঘটিকায় পোড়াদহ রেল ষ্টেশন কলোনী এলাকায় অভিযান চালিয়ে ২২১ কেজি ভারতীয় মধুসুদন গুড়া দুধ আটক করে, যার সিজার মূল্য= ৯৯,৪৫০/- টাকা।
৫। সর্বমোট মূল্য= ১,৪৯,১৫০/-
করিডোর প্রতিবেদন: ২৬ মে ২০১৬
-শূন্য-