মতবিনিময় সভাঃ ২৯ মে ২০১৬
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর পোষ্ট ২৮ মে ২০১৬ সময় ১৭৩০ ঘটিকায় পাকুরিয়া ডিগ্রীর চর মসজিদ মাঠ নামক স্থানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। মাদকদ্রব্য পাচার প্রতিরোধ করা।
খ। অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করা।
গ। নারী ও শিশু পাচার রোধ।
প্রতিপক্ষের সাথে সৌজন্যমূলক সাক্ষাতকার প্রতিবেদনঃ ২৯ মে ২০১৬
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপি ২৮ মে ২০১৬ সময় ১০৩০ ঘটিকায় বিপি নং ১৫৭/৩-আর এর নিকট বিজিবি'র আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের মধূগাড়ী ক্যাম্পে'র সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। নারী ও শিশু পাচার রোধ
খ। মাদকদ্রব্য পাচার রোধ।
গ। অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করা।
সিজার প্রতিবেদন: ২৯ মে ২০১৬
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২৮ মে ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা হতে ২৯ মে ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চরচিলমার বিওপি ২৯ মে ২০১৬ তারিখ ০৪০০ ঘটিকায় আকন্দপাড়া মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ২০ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য = ৩০,০০০/-টাকা।
২। সর্বমোট মূল্য= ৩০,০০০/-
করিডোর প্রতিবেদন: ২৯ মে ২০১৬
-শূন্য-