প্রতিপক্ষের সাথে সৌজন্যমূলক সাক্ষাতকার প্রতিবেদনঃ ১১ জুন ২০১৬
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বিলগাথুয়া বিওপি ১০ জুন ২০১৬ সময় ০৯০০ ঘটিকায় বিপি নং ১৪৯/৩-এস এর নিকট বিজিবি'র আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ৩৯ বিএসএফ ব্যাটালিয়নের রানীনগর কোম্পানী'র সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। নারী ও শিশু পাচার রোধ
খ। মাদকদ্রব্য পাচার রোধ।
গ। অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করা।
২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ কাথুলী কোম্পানী ১০ জুন ২০১৬ সময় ১০০০ ঘটিকায় বিপি নং ১৩৯/১-এস এর নিকট বিজিবি'র আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ৩৯ বিএসএফ ব্যাটালিয়নের বেতরামচন্দ্রপুর কোম্পানী'র সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। নারী ও শিশু পাচার রোধ
খ। মাদকদ্রব্য পাচার রোধ।
গ। সীমান্ত এলাকায় গরু চরাতে না যাওয়া।
সিজার প্রতিবেদন: ১১ জুন ২০১৬
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১০ জুন ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা হতে ১১ জুন ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শৈলমারী বিওপি ১০ জুন ২০১৬ তারিখ ২১০০ ঘটিকায় শৈলমারী বাজার নামক স্থানে অভিযান চালিয়ে ০৯ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য = ১৩,৫০০/-টাকা।
২। সর্বমোট মূল্য= ১৩,৫০০/-
করিডোর প্রতিবেদন: ১১ জুন ২০১৬
-শূন্য-