মতবিনিময় সভাঃ ১৯ জুন ২০১৬
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ জামালপুর বিওপি ১৮ জুন ২০১৬ সময় ১৭০০ ঘটিকায় জামালপুর পশ্চিমপাড়া নামক স্থানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। মাদকদ্রব্য পাচার রোধ।
খ। নারী ও শিশু পাচার রোধ।
গ। অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ
সিজার প্রতিবেদন: ১৯ জুন ২০১৬
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১৮ জুন ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা হতে ১৯ জুন ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপি ১৮ জুন ২০১৬ তারিখ ২১০০ ঘটিকায় আতারপাড়া মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ২০ বোতল বিদেশী মদ, ৪০০ পিস ইলমাস ট্যাবলেট এবং ৫০০ পিস ডেকাসন ট্যাবলেট আটক করে, যার সিজার মূল্য = ৩৯,০০০/-টাকা।
২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর পোষ্ট ১৮ জুন ২০১৬ তারিখ ১১৩০ ঘটিকায় ডিগ্রীর চর নামক স্থানে অভিযান চালিয়ে ৫.৫ কেজি গানপাউডার জাতীয় পদার্থ আটক করে, যার সিজার মূল্য = ১,১০,০০০/-টাকা।
৩। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মকৃষ্ণপুর বিওপি ১৯ জুন ২০১৬ তারিখ 0৮00 ঘটিকায় মোহাম্মদপুর বাজার নামক স্থানে অভিযান চালিয়ে ০৮ পুরিয়া হিরোইনসহ আসামী মুক্তি, পিতা-সোলায়মান জোয়ার্দার, গ্রাম-মোহাম্মদপুর, পোষ্ট-ইনসাবনগর, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়াকে আটক করে, যার সিজার মূল্য = ২০,০০০/-টাকা।
৪। সর্বমোট মূল্য=১,৬৯,০০০/-
করিডোর প্রতিবেদন: ১৯ জুন ২০১৬
-শূন্য-