মতবিনিময় সভাঃ ১৪ জুন ২০১৬
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ আলীনগর বিওপি ১৩ জুন ২০১৬ সময় ১৬০০ ঘটিকায় করাইতলা মোড় নামক স্থানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। চেরাচালান প্রতিরোধ।
খ। নারী ও শিশু পাচার রোধ।
গ। মাদকদ্রব্য পাচার রোধ।
প্রতিপক্ষের সাথে সৌজন্যমূলক সাক্ষাতকার প্রতিবেদনঃ ১৪ জুন ২০১৬
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ঠোটারপাড়া বিওপি ১৩ জুন ২০১৬ সময় ১০০০ ঘটিকায় বিপি নং ১৫৩/৬-এস এর নিকট বিজিবি'র আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের উদয়কিষান ক্যাম্পে'র সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। নারী ও শিশু পাচার রোধ
খ। মাদকদ্রব্য পাচার রোধ।
গ। অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করা।
সিজার প্রতিবেদন: ১৪ জুন ২০১৬
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১৩ জুন ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা হতে ১৪ জুন ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চিলমারী কোম্পানী ১৩ জুন ২০১৬ তারিখ ২১০০ ঘটিকায় আলম ডোবা মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ২০ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য = ৩০,০০০/-টাকা।
২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ জামালপুর বিওপি ১৩ জুন ২০১৬ তারিখ ২৩০০ ঘটিকায় জামালপুর ত্রিমোহনী নামক স্থানে অভিযান চালিয়ে ৩.৮০০ কেজি গাঁজা আটক করে, যার সিজার মূল্য = ১৩,৩০০/-টাকা।
৩। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বিলগাথুয়া বিওপি ১৩ জুন ২০১৬ তারিখ ১৩২০ ঘটিকায় চরবিলগাথুয়া মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ১১ প্যাকেট বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য = ১৬,৫০০/-টাকা।
৪। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শেওড়াতলা বিওপি ১৩ জুন ২০১৬ তারিখ ১৯৩০ ঘটিকায় গৌরিপুর মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ০৯ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য = ১৩,৫০০/-টাকা।
৫। সর্বমোট মূল্য= ৭৩,৩০০/-
করিডোর প্রতিবেদন: ১৪ জুন ২০১৬
-শূন্য-