প্রতিপক্ষ ভারতের সাথে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
অদ্য ২৪ জুন ২০১৫ তারিখ ১১৩০ ঘটিকায় ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ কাজিপুর বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার ১৪৬/৭-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের সাথে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বাংলাদেশের দলের নেতৃত্ব দেন লেঃ কর্নেল মোঃ আবুল কালাম আজাদ, জি+, অধিনায়ক, ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, মিরপুর, কুষ্টিয়া। এছাড়াও বাংলাদেশ দলে উপস্থিত ছিলেন মেজর মোঃ তারেক মাহমুদ সরকার, জিএসও-২, কুষ্টিয়া সেক্টর, মেজর মোঃ মেহেদী হাসান, অপারেশনাল অফিসার, ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, কোয়ার্টার মাষ্টার আবদুর রহিম এবং ০৫ জন কোম্পানী কমান্ডার।ভারতের পক্ষে ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ডঃ রাম কুমার, ০২ জন ষ্টাফ অফিসার এবং ০৫ জন কোম্পানী কমান্ডার প্রতিনিধি দলে অংশগ্রহণ করেন। উক্ত পতাকা বৈঠকে মাদকদ্রব্য চোরাচালান বন্ধ, কাটাতারের কর্তন না করা, অবৈধভাবে ফসলাদি না কাটা এবং উভয় দেশের মধ্যে সু-সম্পর্ক বজায় রাখার ব্যাপারে আলোচনা হয়।





