১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বিলগাথুয়া বিওপি'র বিপি নং ১৫২ এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি'র আহবানে ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের মেঘনা কোম্পানীর সৌজন্য সাক্ষাত অনুস্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। চোরাচালান প্রতিরোধ।
খ। নারী ও শিশু পাচার রোধ।
গ। অবৈধ অস্ত্র যেন প্রবেশ করতে না পারে।
ঘ। অবৈধ সীমান্ত পারাপার না হয়।
২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বুড়িপোতা কোম্পানীর বিপি নং ১০৯ এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ এর আহবানে পাথরঘাটা কোম্পানীর সৌজন্য সাক্ষাত অনুস্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। অবৈধ সীমান্ত পারাপার না হয়।
খ। তারকাটা বেড়া কর্তন না করা।
গ। মাদকদ্রব্য পাচার রোধ।
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২২ জুন ২০১৫ তারিখ ২২০০ ঘটিকা হতে ২৩ জুন ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:
[ক। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ দাড়িয়াপুর বিওপি দাড়িয়াপুর মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ১১ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ১৬,৫০০/-টাকা।
খ। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ প্রাগপুর কোম্পানী প্রাগপুর বাস টার্মিনাল নামক স্থানে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল আটক করে, যার সিজার মূল্য ২০,০০০/-টাকা।
গ। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপি পদ্মারচর নদীর পাড় নামক স্থানে অভিযান চালিয়ে ২৮ বোতল ফেন্সিডিল আটক করে, যার সিজার মূল্য ১১,২০০/-টাকা।
ঘ। সব©মোট সিজার মূল্য = ৪৭,৭০০/-
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২২ জুন ২০১৫ তারিখ ১২০০ ঘটিকা হতে ২৩ জুন ২০১৫ তারিখ ১২০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত টাকার রাজস্ব আদায় হয় :
ক। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রামকৃষ্ণপুর ও বাজিতপুর বিওপি কর্তৃক মহিষকুন্ডি ও দাড়িয়াপুর করিডোরের মাধ্যমে ০৩ টি মহিষ ও ০২ টি গরু করিডোর করে, যার রাজস্ব মূল্য ২,৫০০/-টাকা।