১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রুদ্রনগর বিওপির সাথে বিপি নং ১২৬ এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি'র আহবানে ১৫ বিএসএফ ব্যাটালিয়নের ভাটুপাড়া ক্যাম্পের সৌজন্য সাক্ষাত অনুস্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। চেরাচালান প্রতিরোধ।
খ। মাদকদ্রব্য পাচার রোধ।
খ। নারী ও শিশু পাচার রোধ।
গ। সীমান্তে মানুষ হত্যা বন্ধের ব্যাপারে আলোচনা হয়।

২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ঝাঁ ঝাঁ বিওপির সাথে বিপি নং ১১৯/৯ আর এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি'র আহবানে ১৫ বিএসএফ ব্যাটালিয়নের বিষ্টুগঞ্জ ক্যাম্পের সৌজন্য সাক্ষাত অনুস্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। সীমান্ত এলাকায় গরু-ছাগল না চরানো।
খ। অবৈধভাবে সীমান্ত অত্রিক্রম না করার ব্যাপারে আলোচনা হয়।

৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১৬ জুন ২০১৫ তারিখ ২২০০ ঘটিকা হতে ১৭ জুন ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:
ক। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বাজিতপুর বিওপির দক্ষিণ মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ৩১,৬৮০টি Senagra Tablet উদ্ধার করে, যার সিজার মূল্য ৩১,৬৮,০০০/-টাকা।
খ। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শেওড়াতলা বিওপির গৌরিপুর নামক স্থানে অভিযান চালিয়ে ১৮ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ২৭,০০০/-টাকা।
গ। সব©মোট সিজার মূল্য = ৩১,৯৫,০০০/-

