Pages

Tuesday, June 30, 2015

কুষ্টিয়া সেক্টর এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর ইফতার পার্টি



গত ২৯-০৬-২০১৫ তারিখ বিজিবি কুষ্টিয়া সেক্টর শহীদ শামসুল আরেফীন হলে ইফতার পার্টির আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিন পশ্চিম রিজিয়নের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান শেখ মো: শহীদুল ইসলাম, এনডিসি,এএফডব্লিওসি,পিএসসি । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল হ্লা হেন মং,অধিনায়ক ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন লেঃ কর্ণেল আবুল কালাম আজাদ, জি+,কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোঃ তারেক মাহমুদ সরকার এবং কুষ্টিয়া জেলার অন্যান্য সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ।