১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রংমহল বিওপি'র বিপি নং ১৩৭/৭-এস এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি'র আহবানে ১৫ বিএসএফ ব্যাটালিয়নের পাকশী ক্যাম্পের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। নারী ও শিশু পাচার রোধ।
খ। সীমান্তে ফসলাদী অবৈধভাবে কেউ না কাটে।
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২৮ জুন ২০১৫ তারিখ ২২০০ ঘটিকা হতে ২৯ জুন ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:
ক। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শৈলমারী বিওপি বাঙ্গালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ০৮ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ১২,০০০/- টাকা।
খ। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ
কাজিপুর বিওপি দায়িত্বপূর্ন এলাকায় বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি টাক্সফোর্স
অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ২৮০ বোতল ফেন্সিডিলসহ একজন চোরাকারবারীকে
আটক করা হয়, যার সিজার মূল্য ১,১২,০০০/-।চোরাকারবারীর নাম ও ঠিকানা- মোঃ দবির
হোসেন, গ্রাম-অফিসপাড়া,পোষ্ট-কাজিপুর, থানা-গাংনী, জেলা-মেহেরপুর। উক্ত
চোরাকারবারীকে ফেন্সিডিলসহ গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।
গ। সর্ব©মোট সিজার মূল্য = ১,২৪,০০০/-
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২৮ জুন ২০১৫ তারিখ ১২০০ ঘটিকা হতে ২৯ জুন ২০১৫ তারিখ ১২০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত টাকার রাজস্ব আদায় হয় :
ক। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চিলমারী ও রামকৃষ্ণপুর বিওপি মহিষকুন্ডি করিডোরের মাধ্যমে ০৬ টি গরু ও ২১ টি মহিষ করিডোর করে, যার রাজস্ব মূল্য ১৩,৫০০/-টাকা।

