Pages

Sunday, July 31, 2016

বৃক্ষরোপন কর্মসূচী-২০১
৩১ জুলাই ২০১৬ তারিখ ০৯৩০ ঘটিকায় সেক্টর সদর দপ্তর কুষ্টিয়া ও ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নে বৃক্ষরোপন কর্মসূচী-২০১৬ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মোঃ মাহবুবুর রহমান, পিএসসি, সেক্টর কমান্ডার, কুষ্টিয়া সেক্টর। এছাড়া উপস্থিত ছিলেন অধিনায়ক, ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ও সেক্টর সদর কুস্টিয়া ও ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সকল অফিসার, জুনিয়র কমকর্তা, অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সপ্তাহব্যাপী আয়োজিত এই কর্মসূচীর অধীনে সেক্টর সদর কুষ্টিয়া ও ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদরসহ অধীনস্থ বিওপি সমূহে বৃক্ষরোপন এর পরিকল্পনা করা হয়েছে।